আজ রবিবার | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৫৩

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি :হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে ‘ভাঙবাড়ী যুব কল্যাণ ফাউন্ডেশন’। এরই ধারাবাহিকতায় সংগঠনের উদ্যোগে এলাকার শতাধিক পরিবারের মাঝে গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক ইউপি সদস্য খালেদুর রহমান,ভাংবাড়ী যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শাহাজামাল হোসেন,দপ্তর সম্পাদক আশরাফুল আলম,সাধারণ সম্পাদক সামসুজ্জামান, কার্যনির্বাহী সদস্ রাজু ইসলাম,অত্র সংগঠনের কমিটির সদস্যবৃন্দ।
ভাঙবাড়ী যুব কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, তারা কেবল একটি নির্দিষ্ট সময়ে নয়, বরং সারা বছরই আর্তমানবতার সেবায় কাজ করে যেতে চান। এলাকার উন্নয়ন এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য।স্থানীয় এলাকাবাসী এই মহতী উদ্যোগের জন্য তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩১ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৭ |
| যোহর | দুপুর ১:০১ |
| আছর | বিকাল ৪:২৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৬ |
| এশা | রাত ৮:৩২ |