আজ রবিবার | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:১২

শিরোনাম :

পূর্বনির্ধারিত সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে রাত ৭টা পর্যন্ত বিপণিবিতান খোলা রাখা যাবে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা মন্ত্রী আমিনুলের:টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় দেশীয় যুবাদের অফিস সময় ১ ঘণ্টা করে কমিয়ে সকল শপিং মল এবং সব দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে : মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি আঞ্চলিক পরিস্থিতির মধ্যে কুয়েতকে প্রয়োজনবোধে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক ভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি হবে না , বরং অর্থনীতি আরও সচল হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট: চালু করতে যাচ্ছে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা

ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে চারজন বাংলাদেশি নিহত হয়েছেন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক

প্রকাশ: ৯ মার্চ, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ

ঢাকা: ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

তিনি বলেন, চারজনের মধ্যে একজন বাহরাইন, একজন দুবাই এবং দুজন সৌদি আরবে নিহত হয়েছেন। আমরা সৌদি আরবে নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানিয়েছি এবং সহায়তা প্রদানে আশ্বস্ত করেছি।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থাও চলছে।

আজ সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা আহম্মেদ আলীর মরদেহ গ্রহণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

চলমান ইরান-ইসরাইল যুদ্ধে দুবাইয়ে নিহত হন আহম্মেদ আলী।

প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, মধ্যপ্রাচ্যে সংকট শুরু হওয়ার পর থেকে ফ্লাইট স্থগিত রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন, যাতে আটকে পড়া যাত্রীদের আবাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কয়েকজন আহত বাংলাদেশি সংশ্লিষ্ট দেশে বাংলাদেশি মিশন থেকে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা পাচ্ছেন।

প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সংঘাত-প্রবণ এলাকা এড়িয়ে চলতে এবং সংশ্লিষ্ট দেশের আইন লঙ্ঘন করতে পারে- সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো বিষয়বস্তু প্রকাশ না করার আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তাদের পাশে দাঁড়াতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।, ৯ মার্চ, ২০২৬ (বাসস)

Please follow and like us:
error5
fb-share-icon
Tweet 120

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর সিলেট

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    পূর্বনির্ধারিত সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে রাত ৭টা পর্যন্ত বিপণিবিতান খোলা রাখা যাবে

    ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন

    প্রকৃত মৎস্যজীবীরাই পাবেন সরকারের নির্ধারিত সুযোগ সুবিধা– প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

    কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা মন্ত্রী আমিনুলের:টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় দেশীয় যুবাদের

    আশুলিয়ায় পুলিশি অভিযান: মাদক ও মোটরসাইকেলসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

    নড়াইলে পুলিশের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

    সড়ক দুর্ঘটনায় আহত তিতুমীর কলেজের সাবেক ভিপি হানিফের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    লালমনিরহাটে বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন

    “সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেচে থাকার লড়াই”রাজশাহীর সেই অসহায় মায়ের কাছে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    পশ্চিমা গোয়েন্দাদের চোখে ধুলো; উত্তর কোরিয়ার ‘হোয়াসং-১৮’ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইরানের হাতে, পাল্টে যাচ্ছে সব হিসাব!

    সিঙ্গাপুর ১৯ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর

    অফিস সময় ১ ঘণ্টা করে কমিয়ে সকল শপিং মল এবং সব দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে : মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

    আঞ্চলিক পরিস্থিতির মধ্যে কুয়েতকে প্রয়োজনবোধে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক ভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

    মানবিকতার দৃষ্টান্ত স্থাপন: উচ্ছেদ হওয়া বৃদ্ধ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    উৎপাদন বাড়াতে কৃষকদের ভিত্তি শক্ত করার বিকল্প নেই :আমান উল্লাহ আমান

    নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

    চান্দিনায় এসি ল্যান্ডের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, মুঠোফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে নেওয়া হলো থানায়

    বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি হবে না , বরং অর্থনীতি আরও সচল হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট: চালু করতে যাচ্ছে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা

    স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সচিবালয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা-১৭ আসনে ৪টি মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ

    পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ

    রাশিয়া থেকে জ্বালানি আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় (ওয়েভার) চেয়েছে বাংলাদেশ

    সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এর অভিনন্দন

    ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার

    বগুড়ায় প্রীতি কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


    • রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩১
      সূর্যোদয়ভোর ৬:৪৭
      যোহরদুপুর ১:০১
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:১৬
      এশা রাত ৮:৩২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।