আজ মঙ্গলবার | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৯:০৭

শিরোনাম :

রিমান্ড নামঞ্জুর করে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত আমাদের সরকার নির্বাচনের দুই- তিন বছর আগে থেকে দেশের স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছিল:প্রতিমন্ত্রী মোঃ আমিনুল সরকার ক্রীড়া ব্যক্তিত্বদের পাশে সবসময় থাকবে:সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী) পূর্বনির্ধারিত সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে রাত ৭টা পর্যন্ত বিপণিবিতান খোলা রাখা যাবে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা মন্ত্রী আমিনুলের:টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় দেশীয় যুবাদের

মাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনই হবে আমাদের সরকারের একটি চ্যালেঞ্জ- পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ণ

রাঙ্গামাটি, ০৭ এপ্রিল, ২০২৬ খ্রি।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বলেছেন, আমাদের যুব সমাজ দেশের প্রাণশক্তি। বিগত ফ্যাসিস্ট সরকার সুপরিকল্পিতভাবে যুব সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিয়ে গেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সাথে সকল রাষ্ট্রীয় চ্যালেঞ্জ মোকাবিলা করছেন এবং আমাদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সেই নির্দেশনার আলোকে বিপথগামী যুব সমাজকে আলোর পথ দেখানো এবং একটি মাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠন করাই হবে আমাদের সরকারের একটি চ্যালেঞ্জ।

গতকাল রাতে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সূর্যোদয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি, রাঙ্গামাটি শাখার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈষু, বিষু, সাংক্রান, চাংলান, পাতা ও বিহু উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী পাজন রান্না প্রতিযোগিতা ও ‘মাদকমুক্ত সমাজ চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান মাদকাসক্তির ভয়াবহতা তুলে ধরে বলেন, যারা নেশায় আক্রান্ত থাকেন, তাদের দ্বারা সমাজের কোনো উপকার হয়েছে এমন নজির কেউ দেখাতে পারবেন না। মাদকের একটি সুফলও নেই, বরং এটি একটি সুন্দর পরিবেশকে বিষাক্ত করে তোলে। মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজকে পঙ্গু করে দেয়। তাই সুন্দর ভবিষ্যৎ ও সুস্থ সমাজ নিশ্চিত করতে আমাদের এখনই সচেতন হতে হবে।

উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মাদক ব্যবসার সাথে যারা জড়িত, তাদের সামাজিকভাবে চিহ্নিত করুন এবং আইনের হাতে সোপর্দ করতে সহযোগিতা করুন। জীবন অত্যন্ত মূল্যবান, তাই জীবনকে ভালোবাসুন এবং মাদক থেকে দূরে থাকুন। মাদকের মরণব্যাধি থেকে মুক্তি পেতে নিজের ইচ্ছাশক্তিই যথেষ্ট। আসুন আমরা একযোগে মাদককে ‘না’ বলি এবং একটি মেধাভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মাণে আত্মনিয়োগ করি।

পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও প্রসারের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, পাজন রান্না প্রতিযোগিতা আমাদের বৈচিত্র্যময় ঐতিহ্যের অংশ। এই সংস্কৃতির চর্চা যুব সমাজকে বিপথগামিতা থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। আলোচনা সভা শেষে মন্ত্রী ঐতিহ্যবাহী পাজন রান্না প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সূর্যোদয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডা. অজয় প্রকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার বিভিন্ন পেশাজীবী, বিশিষ্ট বুদ্ধিজীবী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:
error5
fb-share-icon
Tweet 120

চট্টগ্রাম বাংলাদেশ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    রিমান্ড নামঞ্জুর করে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত

    আমাদের সরকার নির্বাচনের দুই- তিন বছর আগে থেকে দেশের স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছিল:প্রতিমন্ত্রী মোঃ আমিনুল

    মাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনই হবে আমাদের সরকারের একটি চ্যালেঞ্জ- পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে লালমনিরহাটে সভা অনুষ্ঠিত

    নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত

    সরকার ক্রীড়া ব্যক্তিত্বদের পাশে সবসময় থাকবে:সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম

    প্রথমবারের মতো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    যুবদল নেতা সালমান হত্যা:ভাড়াটে খুনি গ্রেফতার

    অপরাধ দমনে আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প উদ্বোধন

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)

    পূর্বনির্ধারিত সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে রাত ৭টা পর্যন্ত বিপণিবিতান খোলা রাখা যাবে

    ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন

    প্রকৃত মৎস্যজীবীরাই পাবেন সরকারের নির্ধারিত সুযোগ সুবিধা– প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

    কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা মন্ত্রী আমিনুলের:টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় দেশীয় যুবাদের

    আশুলিয়ায় পুলিশি অভিযান: মাদক ও মোটরসাইকেলসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

    নড়াইলে পুলিশের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

    সড়ক দুর্ঘটনায় আহত তিতুমীর কলেজের সাবেক ভিপি হানিফের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    লালমনিরহাটে বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন

    “সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেচে থাকার লড়াই”রাজশাহীর সেই অসহায় মায়ের কাছে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    পশ্চিমা গোয়েন্দাদের চোখে ধুলো; উত্তর কোরিয়ার ‘হোয়াসং-১৮’ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইরানের হাতে, পাল্টে যাচ্ছে সব হিসাব!

    সিঙ্গাপুর ১৯ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর

    অফিস সময় ১ ঘণ্টা করে কমিয়ে সকল শপিং মল এবং সব দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে : মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

    আঞ্চলিক পরিস্থিতির মধ্যে কুয়েতকে প্রয়োজনবোধে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক ভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

    মানবিকতার দৃষ্টান্ত স্থাপন: উচ্ছেদ হওয়া বৃদ্ধ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    উৎপাদন বাড়াতে কৃষকদের ভিত্তি শক্ত করার বিকল্প নেই :আমান উল্লাহ আমান


    • মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৮
      সূর্যোদয়ভোর ৬:৪৫
      যোহরদুপুর ১:০১
      আছরবিকাল ৪:২৮
      মাগরিবসন্ধ্যা ৭:১৬
      এশা রাত ৮:৩৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।