আজ রবিবার | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৫২

শিরোনাম :

পূর্বনির্ধারিত সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে রাত ৭টা পর্যন্ত বিপণিবিতান খোলা রাখা যাবে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা মন্ত্রী আমিনুলের:টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় দেশীয় যুবাদের অফিস সময় ১ ঘণ্টা করে কমিয়ে সকল শপিং মল এবং সব দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে : মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি আঞ্চলিক পরিস্থিতির মধ্যে কুয়েতকে প্রয়োজনবোধে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক ভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি হবে না , বরং অর্থনীতি আরও সচল হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট: চালু করতে যাচ্ছে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা

মার্কিন হামলায় আগুনে জ্বলছে ইরানের খার্গ দ্বীপ ‘অরফান পার্ল’:দ্বীপটি দখলের বিবেচনায় যুক্তরাষ্ট্র

প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬ ১:০০ অপরাহ্ণ

মাত্র ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ইরানের খার্গ দ্বীপ দেশটির মোট তেল রপ্তানির ৯০ শতাংশ প্রক্রিয়াজাত করে। মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর ১৫ দিন পর, শুক্রবার যুক্তরাষ্ট্র এই দ্বীপে হামলা চালায়। এতে পুরো অঞ্চল চরম উত্তেজনার মুখে পড়েছে। পারস্য উপসাগরের উত্তরাংশে এবং মূল ভূখণ্ডের বুশেহর প্রদেশ থেকে ২৮ কিলোমিটার দূরে অবস্থিত এই পাথুরে চুনাপাথরের দ্বীপে গজেল হরিণের বসবাস আছে। দ্বীপটির দৈর্ঘ্য প্রায় ৮ কিলোমিটার এবং প্রস্থ ৫ কিলোমিটার। ট্রাম্প খার্গ দ্বীপকে ইরানের ‘ক্রাউন জুয়েল’ বললেও, বহু বছর আগে খ্যাতিমান ইরানি লেখক জালাল আল-এ-আহমাদ একে পারস্য উপসাগরের ‘অরফান পার্ল’ নামে আখ্যায়িত করেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

দ্বীপটির স্থাপনাগুলোর মধ্যে রয়েছে সংরক্ষণ ট্যাংক, লোডিং টার্মিনাল এবং পাইপলাইন। যা দেশটির তেল খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। এই টার্মিনাল তিনটি প্রধান অফশোর তেলক্ষেত্র- আবুজার, ফরুজান এবং দোরুদ থেকে অপরিশোধিত তেল গ্রহণ করে। এরপর জটিল সাবসি পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে তা স্থলভাগের প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে পাঠানো হয়। সেখানে সংরক্ষণ বা আন্তর্জাতিক বাজারে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়। ইরানের বৃহত্তম তেলক্ষেত্রগুলোর মধ্যে আহভাজ, মারুন এবং গাচসারান থেকেও সরাসরি খার্গের সংরক্ষণ ট্যাংকে পাইপলাইনের মাধ্যমে তেল আসে। এসব স্থাপনা বছরে প্রায় ৯৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিচালনা করে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্বালানি গবেষক পেত্রাস কাটিনাস বলেন, খার্গ দ্বীপ ইরান সরকারের অর্থায়ন ও সামরিক কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বার্তা সংস্থা এপিকে বলেন, ইরান যদি খার্গের নিয়ন্ত্রণ হারায়, তাহলে দেশটির স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে ইরানের তেল খাতের সম্প্রসারণের সময় খার্গে গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ হয়।

কারণ দেশের উপকূলের বড় অংশই সুপারট্যাংকার নোঙরের জন্য খুব অগভীর ছিল। তেলের গুরুত্বের বাইরেও দ্বীপটিতে রয়েছে অত্যন্ত সম্মানিত সপ্তম শতাব্দীর মির মোহাম্মদ মাজার, আচেমেনীয় আমলের শিলালিপি ও মশালসমৃদ্ধ মির আরাম মাজার, জরথুস্ত্রীয় সমাধিস্থল, খ্রিস্টান কবর, সাসানীয় যুগের সমাধি, ইসলামি কবরস্থান এবং ১৭৪৭ সালের একটি ডাচ দুর্গ ও বাগানের ধ্বংসাবশেষ। কেশম দ্বীপ এবং ছোট দ্বীপ আবু মুসা, গ্রেটার তুনব ও লেসার তুনবও পারস্য উপসাগরে অবস্থিত ইরানের অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বীপ। এগুলো তাদের তেল স্থাপনা ও কৌশলগত অবস্থানের কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইল খার্গ দ্বীপকে ঘিরে সতর্ক অবস্থান নিয়েছিল। পরে তারা ইঙ্গিত দেয়, দ্বীপটি দখলের বিষয়টিও বিবেচনায় থাকতে পারে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমস শুক্রবার জানায়, পেন্টাগন জাপানভিত্তিক উভচর জাহাজ ইউএসএস ট্রিপোলিকে ওই অঞ্চলে পাঠিয়েছে, সঙ্গে রয়েছে প্রায় ২৫০০ মেরিন।

কেন খার্গে হামলা হলো?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী দ্বীপটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে এবং দ্বীপের তেল অবকাঠামোতেও হামলার হুমকি দিয়েছে। তিনি বলেন, সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আমি দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে ইরান, বা অন্য কেউ, যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলে বাধা দেয়ার চেষ্টা করে, তাহলে আমি অবিলম্বে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব। ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন শীর্ষ নেতা কঠোর বক্তব্য দিয়েছেন। কারণ ইরান কার্যত অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কার্যক্রম প্রায় বন্ধ করে দিয়েছে। এই পথ দিয়ে বিশ্বের মোট তেলের ২০ শতাংশ পরিবাহিত হয়। এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়েছে এবং তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছেছে। ওপেকভুক্ত চতুর্থ বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদক ইরান ঘোষণা দিয়েছে, যুদ্ধ চলাকালীন উপসাগর অঞ্চল থেকে এক লিটার তেলও রপ্তানি হতে দেয়া হবে না। তবে এই হামলার পর ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসার সম্ভাবনা কম। কারণ তেহরানের অধিকাংশ অপরিশোধিত তেল রপ্তানি তাৎক্ষণিকভাবে স্থবির হয়ে পড়তে পারে। জে পি মরগ্যান সতর্ক করেছে, এর ফলে হরমুজ প্রণালি বা আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ দেখা দিতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ এর আগে বলেন, দ্বীপগুলোতে হামলা হলে ইরান সব ধরনের সংযম ত্যাগ করবে এবং ট্রাম্পই মার্কিন সেনাদের রক্তের জন্য দায়ী থাকবেন।

Please follow and like us:
error5
fb-share-icon
Tweet 120

আর্ন্তজাতিক

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    পূর্বনির্ধারিত সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে রাত ৭টা পর্যন্ত বিপণিবিতান খোলা রাখা যাবে

    ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন

    প্রকৃত মৎস্যজীবীরাই পাবেন সরকারের নির্ধারিত সুযোগ সুবিধা– প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

    কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা মন্ত্রী আমিনুলের:টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় দেশীয় যুবাদের

    আশুলিয়ায় পুলিশি অভিযান: মাদক ও মোটরসাইকেলসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

    নড়াইলে পুলিশের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

    সড়ক দুর্ঘটনায় আহত তিতুমীর কলেজের সাবেক ভিপি হানিফের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    লালমনিরহাটে বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন

    “সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেচে থাকার লড়াই”রাজশাহীর সেই অসহায় মায়ের কাছে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    পশ্চিমা গোয়েন্দাদের চোখে ধুলো; উত্তর কোরিয়ার ‘হোয়াসং-১৮’ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইরানের হাতে, পাল্টে যাচ্ছে সব হিসাব!

    সিঙ্গাপুর ১৯ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর

    অফিস সময় ১ ঘণ্টা করে কমিয়ে সকল শপিং মল এবং সব দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে : মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

    আঞ্চলিক পরিস্থিতির মধ্যে কুয়েতকে প্রয়োজনবোধে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক ভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

    মানবিকতার দৃষ্টান্ত স্থাপন: উচ্ছেদ হওয়া বৃদ্ধ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    উৎপাদন বাড়াতে কৃষকদের ভিত্তি শক্ত করার বিকল্প নেই :আমান উল্লাহ আমান

    নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

    চান্দিনায় এসি ল্যান্ডের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, মুঠোফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে নেওয়া হলো থানায়

    বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি হবে না , বরং অর্থনীতি আরও সচল হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট: চালু করতে যাচ্ছে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা

    স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সচিবালয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা-১৭ আসনে ৪টি মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ

    পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ

    রাশিয়া থেকে জ্বালানি আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় (ওয়েভার) চেয়েছে বাংলাদেশ

    সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এর অভিনন্দন

    ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার

    বগুড়ায় প্রীতি কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


    • রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩১
      সূর্যোদয়ভোর ৬:৪৭
      যোহরদুপুর ১:০১
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:১৬
      এশা রাত ৮:৩২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।