আজ রবিবার | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১০:২০

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে আওয়ামী ইউপি চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। উচ্চ আদালতের রায়ে তারা আবার পুনর্বহাল হয়েছে। ১ নং কাকড়াজান ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন পুনর্বহাল হওয়ার পরেও তাকে কার্যালয়ে বসতে দেবে না এই দাবিতে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। রবিবার কাকরাজান ইউপি কার্যালয় গিয়ে দেখা যায় বিক্ষুব্ধ জনতা কার্যালয় ঘেরাও করে রেখেছে। তবে এ সময় ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন কার্যালয়ে উপস্থিত ছিলেন না, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জরুরী কাজে গিয়েছিলেন। ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক প্রয়াত এমপি এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এর বিশ্বস্ত হাতিয়ার। টাঙ্গাইলে ও সখিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর উপর হামলা মামলার আসামি। সঙ্গত কারণে ১ নং কাকরাজান ইউনিয়নের বিক্ষুব্ধ জনতা কার্যালয় ঘেরাও করে রেখেছে, টানটান উত্তেজনা বিরাজ করছে, যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষে আশঙ্কা করা হচ্ছে। একইভাবে ৮ নং বহুরিয়া ইউপি চেয়ারম্যান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সরকার নুর আলম মুক্তা ও ৭ নং দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ পুনর্বহাল হয়েছেন।
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩১ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৭ |
| যোহর | দুপুর ১:০১ |
| আছর | বিকাল ৪:২৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৬ |
| এশা | রাত ৮:৩২ |