আজ সোমবার | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১২:১৯

ঢাকা : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়েছেন।
আজ রোববার বাদ মাগরিব জাতীয় সংসদ ভবনের মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মোঃ আবু রায়হান।
বিরোধীদলীয় নেতা ডা. মোঃ শফিকুর রহমান, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, ডেপুটি স্পীকার, চীফ হুইপ ও হুইপবৃন্দ, সংসদ-সদস্যগণ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন।
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩১ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৭ |
| যোহর | দুপুর ১:০১ |
| আছর | বিকাল ৪:২৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৬ |
| এশা | রাত ৮:৩২ |