আজ বুধবার | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৫ই রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৩৩

শিরোনাম :

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যের অবনতির কারণে কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রকাশ: ২ মার্চ, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ

সচিবালয়ে প্রবেশের বিষয়ে আমরা মিডিয়া হাউসকে টার্গেট করে এক বা একাধিক কার্ডের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করবো বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের প্রবেশে ডাটাবেজ তৈরি করা হবে বলেও জানান তিনি। গতকাল সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিএসআরএফের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসউদুল হক।বাংলাদেশ সংবাদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আপনাদের এই পেশাগত দায়িত্ব পালন করার যে পরিবেশ এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি মোটামুটি একটা পরিকল্পনা নিয়েছি তার মধ্যে একটা অংশ হচ্ছে আপনাদের এখানে এই ব্যবস্থাটা করা আরেকটা অংশ হচ্ছে যে সিকিউরিটি সিস্টেমটা ও এন্ট্রি সিস্টেমটা কীভাবে ইজি করা যায়। প্রথমে আমি আপনাদের এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো অংশটাই আপনারাই ব্যবহার করবেন। আমরা তৈরি করে দেবো এবং ভেতরের সুযোগ-সুবিধাগুলো আপনাদের মধ্য থেকে প্রতিনিধি নিয়ে করবো। যখন লে-আউটটা করা হবে তখন আপনাদের প্রতিনিধি নিয়ে করবো যাতে এখানকার অভ্যন্তরীণ সুযোগ- সুবিধাগুলো আপনাদের চাহিদা মতো তৈরি করে দেয়া যায়। তথ্যমন্ত্রী বলেন, সচিবালয়ের মধ্যে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করার যে প্রবেশ অধিকার এটাকেও সহজ সরল করা যায় কীভাবে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। উনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরে কেবল কাজ নিয়ে ব্যস্ত আছেন। একটা ঘটনা ঘটেছে যে, অগ্নিসংযোগের দুর্ঘটনা আপনারা তো জানেন। পরেই বোধহয় প্রধান উপদেষ্টার তরফ থেকে একটা নীতি আসছিল। তারপরে এক্সেস পাশের একটা শর্ত দেয়া হয়েছে। যেটা এখনো আছে। এখনো বহাল আছে। আমরা মোটামুটি চিন্তা করছি। আপনাদের মতামত নিয়েই চূড়ান্ত করবো। এখনো চূড়ান্ত করতে পারিনি। আমরা চিন্তা করছি আপনাদের মধ্য থেকে দুই তিনজন প্রতিনিধি আপনারা ঠিক করে তাদের সঙ্গে আমরা পরামর্শ করবো। তিনি বলেন, সরকার হিসেবে আমাদের তো সব ধরনের সকলের সেবাই নিশ্চিত করতে হয়। এজন্য প্রত্যেকটি গণমাধ্যম সচিবালয়ের জন্য যদি নির্দিষ্ট প্রতিনিধি পাঠায়। সচিবালয়ের প্রবেশ অধিকারটা যদি গণমাধ্যমের মিডিয়া হাউজের মাধ্যমে ঠিকঠাক করা হয় তাহলে একদিকে চাপও কমলো।

আরেকদিকে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করার বাইরে যারা অন্যান্য ভাবে প্রয়োজন পড়ে, তারা অন্য সময় বা অন্য কাজে আসতেছেন। কিন্তু গণমাধ্যমের কাজ করার জন্য যাতে তার নিজের মিডিয়া হাউস থেকেই তিনি যেন এই এখতিয়ারটা পান। জহির উদ্দিন স্বপন বলেন, সচিবালয়ে প্রবেশের বিষয়ে আমরা মিডিয়া হাউসকে টার্গেট করে এক বা একাধিক কার্ডের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করবো। আমাদেরও তখন হিসাব করতে সুবিধা হবে যে, সচিবালয় প্রবেশ করার জন্য আজকে কোন মিডিয়া হাউস ক’জনকে পাঠিয়েছে। তাহলে আমরাও একটা ডাটাবেজ মেনটেইন করতে পারবো।

অ্যাক্রেডিটেশন কার্ডটা নিয়ে মন্ত্রী বলেন, আমাদের যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে দেখেছি যে, নীতিমালার ভিত্তিতে এগুলো করা দরকার। সারা দেশেই তো কোনো নীতিমালা চর্চা নাই। আবার আমাদের প্রধানমন্ত্রী সমস্ত বিষয়ে এত বেশি প্রাতিষ্ঠানিকভাবে চলতে চাচ্ছেন। মন্ত্রী বলেন, ফলে অ্যাক্রেডিটেশনের পুরো ব্যাপারটাকেই আমরা নীতিমালাটাকে আরও অনেক বেশি প্রয়োগযোগ্য করবো। অবশ্যই এটা আপনাদের সঙ্গে কথাবার্তা বলেই করবো। যদি এরকম কোনো ব্যত্যয় ঘটে থাকে তাহলে সেখানে আমরা সংশোধন আনবো। আর যদি কোথাও দেখা যায় যে, অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গিয়েছে তাকে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো।

Please follow and like us:
error5
fb-share-icon
Tweet 120

প্রধান খবর মিডিয়া

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    আগামকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল : পরের দিন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল

    ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক

    নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে-ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের

    নিউট্রিশাস এগ্রিফিউচারের প্রশিক্ষণ পেল নারী উদ্যোক্তারা

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক

    বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন

    পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

    মধ্যপ্রাচ্যের অবনতির কারণে কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস

    কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা

    প্রধানমন্ত্রী তারেক রহমান’র উপপ্রেস সচিব পদে এবার তিন সাংবাদিককে নিয়োগ

    অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকা শক্তি:মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

    টাঙ্গাইল-৮(বাসাইল- সখিপুর) আসনের জনগণ হতাশ

    কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ

    শহীদ আব্দুল্লাহ’র ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় আবারো সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আল্লাহ তায়ালা দেবেন

    ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল

    কথায় নয় কাজে বিশ্বাসী এমন বাস্তবতা নিয়ে উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বয় সভা এস এম জাহাঙ্গীর হোসেন এমপির

    উত্তরায় দুটি কিডনিই নষ্ট-অসুস্থ নুসরাতের চিকিৎসায় পাশে দাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    সেলিমা রহমানের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডাঃ আনম মনোয়ারুল কাদির বিটু

    অনুষ্ঠিত হলো রাবিয়ান উত্তর এর দোয়া ও ইফতার মাহফিল। 

    তারেক রহমানের ‘মদিনার সনদ’ বাস্তবায়নের প্রতিফলন দেখাচ্ছেন: শ্রীনগরে ইফতার মাহফিলে মীর সরফত আলী সপু

    জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গণমাধ্যমকে যত বেশি স্বাধীনতা দেওয়া হবে, তারা তত বেশি অনুসন্ধানী ক্ষমতাকে কাজে লাগাতে পারবে :তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    রাজধানীর সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান


    • বুধবার, ৪ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০৩
      সূর্যোদয়ভোর ৭:১৮
      যোহরদুপুর ১:১০
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৩
      এশা রাত ৮:১৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।