আজ | | | |

শিরোনাম :

মহাখালী ও গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে:চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে:রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে-ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের

প্রকাশ: 3 March, 2026 5:53 pm

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : উত্তরের জনপদ ঠাকুরগাঁও জেলা এক সময় আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত ছিল। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার রাজনৈতিক মানচিত্রে এসেছে বড় পরিবর্তন। তিনটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বিএনপি’র প্রার্থী। তবে এই ক্লিন সুইপ জয়ের আড়ালেই স্পষ্ট হয়ে উঠেছে নতুন এক রাজনৈতিক সমীকরণ। অভাবনীয় উত্থান ঘটেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর।

স্থানীয় ভোটাররা বলছেন, এবার নির্বাচনটা ছিল মূলত আদর্শিক লড়াই। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিরোধী রাজনীতির ভেতরেই হয়েছে প্রতিযোগিতা। আগে লড়াই হতো নৌকা আর ধানের শীষে। এবার লড়াই হয়েছে ঘরের মানুষের মধ্যে। তবে জামায়াতের ভোট যে এত বাড়বে, সেটা অনেকেই ভাবেনি বলে এমন মতামত ব্যক্ত করেছেন রাণীশংকৈল উপজেলার বিশিষ্ঠ্য ক্রীড়াবিদ সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম। তিনি আরো বলেন,আওয়ামী লীগের শূন্যতায় যে ভোটব্যাংক তৈরি হয়েছে, তার একটি বড় অংশ জামায়াত দখলে নিয়েছে। বিশেষ করে ২ ও ৩ আসনে তাদের অবস্থান ভবিষ্যতের জন্য বিএনপির কাছে একটি সর্তকবার্তা।

জামায়াতের উত্থানের কারণ হিসেবে জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী বলেন, আমরা ১৭ বছর ক্ষমতার বাইরে ছিলাম। ঘরোয়া রাজনৈতি করেছি আর মানুষের উপকার করেছি। ৫ আগষ্ঠের পর দেড় বছর ধরে অনেক মানুষের উপকার করেছি, আল্লাহর জমিনে দূনীতি মুক্ত দেশ গড়ার লক্ষে মানুষ আকৃষ্ঠ হয়ে দাড়িপাল্লায় ভোট দিয়েছে। তাছড়া তরুণ প্রজন্মের একটি বড় অংশকে আমরা কাছে টানতে পেরেছি।

রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে ৫ আগস্টের পর কিছু এলাকায় বিএনপির স্থানীয় নেতাদের আচরণ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিভিন্ন স্থানে অরাজকতা ও অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগও শোনা গেছে। এ কারণগুলো জামায়াতের ভোট বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন অনেকে। তারা আরও বলছেন, তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা রক্ষা ও জনসম্পৃক্ততা বাড়াতে না পারলে ভবিষ্যতে বিএনপির এ ক্ষয় আরও প্রকট আকার ধারন করবে।
তিনটি আসন বিএনপির দখলে এলেও রাজনৈতিক যোদ্ধাদের মতে, জামায়াতের এ ফল ভবিষ্যতে আসন ভাগাভাগি কিংবা স্থানীয় রাজনীতিতে দরকষাকষির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। আওয়ামী লীগের ভোট কোন দিকে সরে গেছে এবং জামায়াতের ভোট বৃদ্ধির পেছনে কোন কোন ফ্যাক্টর কাজ করেছে, তা নিয়ে বিএনপির অভ্যন্তরে চলছে চুলছেরা বিশ্লেষণ।

ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান নির্বাচিত হওয়ার পরেই আওয়ামীলীগের কিছু ভোটার ও সনাতন ধর্মালম্বীদের ধানের শীষে ভোট দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনেও লড়াই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যদিও শেষ পর্যন্ত বিএনপি প্রার্থী তুলনামূলক বড় ব্যবধান ধরে রাখতে সক্ষম হন। তবু ভোটের অঙ্ক বলছে প্রতিপক্ষের অবস্থান আগের চেয়ে শক্ত হয়েছে। এ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. মিজানুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট। জয়ের ব্যবধান ৪০ হাজার ৮৬৩ ভোট। ভোটের আমেজ এখনো শেষ হয়নি আসনগওলোতে।

রংপুর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মহাখালী ও গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজারহাট সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দিরে গাছ বিতরণ

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’

    লালমনিরহাটে শ্রেষ্ঠ যুব সংগঠনদের অনুদানের চেক বিতরণ

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ডিসি সড়কে মাল বোঝাই ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ঘে একই পরিবারের ৩জনসহ ৫ জন নিহত

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে:চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    সখিপুরের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

    নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আশুলিয়ায় ট্রাস্ট্রের সম্পত্তি দখল বানিজ্যে বাধা দেওয়ায় হামলা মামলার শিকার ট্রাস্ট্র দাতার উত্তরাধীকাররা।

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত

    কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি

    চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক

    রাজশাহী বিভাগের কৃতি কর্মকর্তাদের এই পদোন্নতি কেবল তাঁদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বৃহত্তর রাজশাহীবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়: ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু

    রাজধানীতে যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের একটি তালিকা প্রস্তুত করেছে সরকারের গোয়েন্দা বিভাগ: তালিকায় ৫৪৫ জনের নাম রয়েছে


    • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪২
      সূর্যোদয়ভোর ৬:৫৮
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৪:০১
      মাগরিবসন্ধ্যা ৬:২৮
      এশা রাত ৭:৪৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।