
লালমনিরহাট প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে যুব সংগঠন সমূহের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ অনুদান প্রদান উদ্বোধন করেন। পরে লালমনিরহাট সার্কিট হাউস মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধিমূলক ও দক্ষতা বৃদ্ধি প্রকল্পের জন্য প্রফিট ফাউন্ডেশনকে বিশেষ ক্যাটাগরি শাখায় ২ লাখ টাকা,যুব ও মহিলাদের উপার্জন বৃদ্ধির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণে নিট ফাউন্ডেশনকে সাধারণ ক্যাটাগরিতে ১লাখ টাকা ও সেলাই প্রকল্পে একতা মহিলা সমিতি এবং পোল্ট্রি প্রকল্পে সফলতার জন্য মানসিকাকে ৭৫ হাজার করে টাকার অনুদানের চেক প্রদান করেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহা:রাশেদুল হক প্রধান।
লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুদান প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা,যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মকর্তা সহ যুব সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪২ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৭ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৪:০২ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
| এশা | রাত ৭:৪৫ |