আজ | | | |

শিরোনাম :

মহাখালী ও গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে:চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে:রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে

সখিপুরের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

প্রকাশ: 16 October, 2026 3:16 pm

সখিপুর (টাংগাইল) প্রতিনিধি:-টাঙ্গাইলের সখিপুরে জমি ও দোকানঘর দখলের চেষ্টা, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে মো. এস. এ শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শাহিন মিয়া নামে এক ব্যক্তি। গত ২ অক্টোবর বেড়বাড়ী বাজারে এস. এ শাহিনের আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর ও পরিবারের বিরুদ্ধে দেওয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে এর প্রতিবাদ জানান তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার বেড়বাড়ী বাজারে আয়োজিত প্রতিবাদমূলক সংবাদ সম্মেলনে শাহিন মিয়া এসব অভিযোগ করেন। তিনি বেড়বাড়ী গ্রামের বাসিন্দা এবং আলহাজ্ব মো. লেবু মিয়ার ছেলে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহিন মিয়া বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে আত্মীয় মো. নূরুল ইসলামের কাছ থেকে বেড়বাড়ী মৌজায় দোকানঘরসহ সাড়ে সাত শতাংশ জমি কিনেছেন তিনি। ২০২৫ সালের ২৪ মার্চ ৮৩২ নম্বর সাবকবলা দলিলের মাধ্যমে জমিটি কেনার পর নিজের নামে নামজারি করে ভোগদখল করছেন। দোকানঘরটি ভাড়া দিয়ে ভাড়াও আদায় করছেন। তাঁর দাবি, ওই সম্পত্তি দখলে নিতে ব্যর্থ হয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, এস. এ শাহিনের বিরুদ্ধে বিভিন্ন আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। এর মধ্যে গাড়ি চুরি, চেক জালিয়াতি, স্বাক্ষর জাল এবং মারামারিসহ বিভিন্ন অভিযোগে মামলার কথা উল্লেখ করেন তিনি। এ ছাড়া জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা একটি মামলায় গত ১৬ সেপ্টেম্বর এস. এ শাহিনসহ কয়েকজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল বলে দাবি করেন শাহিন মিয়া। পরে জামিনে মুক্ত হয়ে তাঁরা আবারও তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। মো: এস এ শাহীন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহেরা খাতুনের ঘনিষ্ঠ জন। শাহিন মিয়া আরও দাবি করেন, তাঁর আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় হামলা কিংবা প্রাণনাশের আশঙ্কা করছেন তাঁরা। এ অবস্থায় তিনি সখীপুর থানা-পুলিশ, টাঙ্গাইলের পুলিশ সুপার, স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে তিনি তাঁর বিরুদ্ধে গত ২ অক্টোবর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং জমি-সংক্রান্ত বিরোধের আইনগত সমাধানের দাবি জানান।সংবাদ সম্মেলনে আনিত অভিযোগ বিষয়ে মুঠো ফোনে অভিযুক্ত মো. এস এ শাহিন বলেন, সংবাদ সম্মেলনে শাহিন মিয়ার দেওয়া তথ্য উপাত্তে বিভ্রান্তি রয়েছে। বিজ্ঞ আদালতের আদেশ ও ওই জমির প্রকৃত মালিকও তিনি বলে দাবি করেন।সংবাদ সম্মেলনে স্থানীয় ছামাদ মিয়া, লেবু মিয়া, আজিজ মিয়া, কুরবান আলী, ওয়াজেদ আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ ও শতাধিক স্থানীয়রা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শাহীন মিয়া কথিত সাংবাদিকদের বিচার দাবি করেন।

ঢাকা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মহাখালী ও গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজারহাট সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দিরে গাছ বিতরণ

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’

    লালমনিরহাটে শ্রেষ্ঠ যুব সংগঠনদের অনুদানের চেক বিতরণ

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ডিসি সড়কে মাল বোঝাই ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ঘে একই পরিবারের ৩জনসহ ৫ জন নিহত

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে:চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    সখিপুরের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

    নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আশুলিয়ায় ট্রাস্ট্রের সম্পত্তি দখল বানিজ্যে বাধা দেওয়ায় হামলা মামলার শিকার ট্রাস্ট্র দাতার উত্তরাধীকাররা।

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত

    কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি

    চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক

    রাজশাহী বিভাগের কৃতি কর্মকর্তাদের এই পদোন্নতি কেবল তাঁদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বৃহত্তর রাজশাহীবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়: ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু

    রাজধানীতে যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের একটি তালিকা প্রস্তুত করেছে সরকারের গোয়েন্দা বিভাগ: তালিকায় ৫৪৫ জনের নাম রয়েছে


    • সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪২
      সূর্যোদয়ভোর ৬:৫৭
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৪:০২
      মাগরিবসন্ধ্যা ৬:২৯
      এশা রাত ৭:৪৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।