
সখিপুর(টাংগাইল) প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন,ধর্ম যার যার রাষ্ট্র সবার। সকল ধর্মের লোকদের ধর্ম কর্ম করার জন্য সমান সুযোগ-সুবিধা দেয়া হবে। বিএনপি সরকারের আমলে কোন ধর্মের লোকই অত্যাচার নির্যাতনের শিকার হবে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে। সকল ধর্মের সকল মতের লোকদেরকে সাথে নিয়েই সহাবস্থান করবে বাংলাদেশ। নিজের ধর্ম অন্যের ধর্মকে সম্মান করতে হবে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) উপজেলা হলরুমে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার প্রধান অতিথির হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এএসপি সার্কেল এস এম মামুনুর রশিদ, উপজেলা বিএনপি সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার,ওসি মোঃ মুরাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ। জনাব আযম আরো বলেন, সখিপুরের ৪৪ টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা এবং সরকারের পক্ষ থেকে অনুদান প্রদান করা হবে।
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪২ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৭ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৪:০২ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
| এশা | রাত ৭:৪৫ |