আজ সোমবার | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৪৭

শিরোনাম :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকা শক্তি:মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আল্লাহ তায়ালা দেবেন ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকে যত বেশি স্বাধীনতা দেওয়া হবে, তারা তত বেশি অনুসন্ধানী ক্ষমতাকে কাজে লাগাতে পারবে :তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন রাজধানীর সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা

আন্দোলনরত ৮ দলের সঙ্গে যুক্ত হলো এনসিপি ও এলডিপি

প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ

ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৫ : আজ রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আন্দোলনরত ৮ দলের জরুরী সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আটটি দল একসাথে কাজ করে আসছিলাম। আলহামদুলিল্লাহ আরো দুইটি দল কর্ণেল অলি আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি ও এনসিপি আমাদের সাথে যুক্ত হয়েছে। এটা জোট বলুন আর সমঝোতা যাই বলুন, তবে জোটের চেয়েও শক্তিশালী।

আমীরে জামায়াত বলেন, এনসিপির সাথে একটু আগে আমাদের বৈঠক সমাপ্ত হয়েছে। তারা এই বৈঠকে আসার সময় ও সুযোগটা পাননি। এছাড়াও তাদের দলীয় পরিসরে তারা একটা মিটিং করে এখানে সম্পৃক্ততার বিষয়টা আমাদেরকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম আমাদের জানিয়েছেন, আজকে রাত্রেই তারা আরেকটা প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিবেন।

এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির কর্নেল অলি আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকনসহ আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা কিসের ভিত্তিতে একত্র হয়েছি আমাদের লক্ষ্যের কথা আমরা জানিয়েছি। সারা বাংলাদেশের ৩০০ আসনে আমরা বসে আলাপ-আলোচনার মাধ্যমে নির্ধারণ করেছি। যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসেছে, আরো অনেকগুলো দল তারা আগ্রহী ছিলেন কিন্তু এই প্রক্রিয়ায়, এই মুহূর্তে এসে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। কিন্তু জাতীয় জীবনে তাদের সাথে একসাথে কাজ করব এ জাতিকে গড়ার জন্য।

তিনি বলেন, আমাদের আসন সমঝোতা অনেকটাই কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে, এটা নমিনেশন ফাইল করার পরই সমাধান করতে পারব। আমরা কোন পর্যায়ে চলে গেছিলাম তা সবাই জানি। যে বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে চব্বিশে কিন্তু ত্যাগ ও কুরবানী শুরু হয়েছে সেই ২০০৯ সাল থেকে। বিডিআর এর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, তার মাধ্যমে পুরো জাতির উপর নির্যাতনের যে স্টিমরোলার শুরু হয়েছিল তা থেকে কেউ রক্ষা পায়নি। এ হত্যাকাণ্ডগুলোর স্বীকার যারা হয়েছিল তাদের জন্য দোয়া করছি আর আহতদের সুস্থতা কামনা করছি।

তিনি আরো বলেন, আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোন হেরফের না করে যথাসময়ে নির্বাচন হয়ে যাক। এখনও নির্বাচনের সমতল মাঠ তৈরি হয়নি। যেকোনো ধরনের লোভ লালসার ঊর্ধ্বে উঠে তারা দায়িত্ব পালন করুক। এর কোন ব্যতিক্রম এ জাতি মানবে না। কারণ এই ব্যতিক্রমের কারণেই তো আমাদের জীবন থেকে অনেকগুলো বছর হারিয়ে গেছে।

Please follow and like us:
error5
fb-share-icon
Tweet 120

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকা শক্তি:মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

    টাঙ্গাইল-৮(বাসাইল- সখিপুর) আসনের জনগণ হতাশ

    কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ

    শহীদ আব্দুল্লাহ’র ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় আবারো সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আল্লাহ তায়ালা দেবেন

    ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল

    কথায় নয় কাজে বিশ্বাসী এমন বাস্তবতা নিয়ে উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বয় সভা এস এম জাহাঙ্গীর হোসেন এমপির

    উত্তরায় দুটি কিডনিই নষ্ট-অসুস্থ নুসরাতের চিকিৎসায় পাশে দাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    সেলিমা রহমানের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডাঃ আনম মনোয়ারুল কাদির বিটু

    অনুষ্ঠিত হলো রাবিয়ান উত্তর এর দোয়া ও ইফতার মাহফিল। 

    তারেক রহমানের ‘মদিনার সনদ’ বাস্তবায়নের প্রতিফলন দেখাচ্ছেন: শ্রীনগরে ইফতার মাহফিলে মীর সরফত আলী সপু

    জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গণমাধ্যমকে যত বেশি স্বাধীনতা দেওয়া হবে, তারা তত বেশি অনুসন্ধানী ক্ষমতাকে কাজে লাগাতে পারবে :তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    রাজধানীর সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান

    নড়াইলে খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা গ্রেফতার ১০

    শীতে আসে গরম পড়লেই চলে যায় – পাখির কলকাকলিতে মুখর রাণীশংকৈলে রামরায় দিঘী

    রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত

    নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার বেলা ২টায় অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধন করেন

    গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফলাফলে সংশোধন এনে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক:১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

    আশাহত হবেন না প্রতিশ্রুতি অনুযায়ী আমি কাজ শুরু করে দিয়েছি : ইফতার অনুষ্ঠানে জাহাঙ্গীর হোসেন এমপি

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি

    নওগাঁর পত্নীতলায় কারিতাসের আর্থিক সহায়তা ও সহায়ক ডিভাইস প্রদান

    নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী পালিত

    পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

    বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

    বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


    • সোমবার, ২ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০৫ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:২০ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:১১ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:৩২ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৭:০২ অপরাহ্ণ
      এশা রাত ৮:১৭ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।