আজ বৃহস্পতিবার | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১২:১৫

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. : বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএম (বার) এবং নবনিযুক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির এর সম্মানে আজ বুধবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তাগণ বিদায়ী আইজিপির বর্ণিল কর্মজীবনের নানা দিক সম্পর্কে স্মৃতিচারণ করেন। তাঁরা জনাব বাহারুল আলম এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।
নবনিযুক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির-কে স্বাগত জানিয়ে তাঁকে পেশাদার কর্মকর্তা উল্লেখ করে বক্তাগণ বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি এক অনন্য উচ্চতায় উন্নীত হবে।
জনাব বাহারুল আলম বিপিএম তাঁর কর্মকালীন সময়ে ঐকান্তিকভাবে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। নবনিযুক্ত আইজিপিকে একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করে জনাব বাহারুল আলম বলেন, নবনিযুক্ত আইজিপি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবেন।
নবনিযুক্ত আইজিপি জনাব আলী হোসেন ফকির দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমরা দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবো।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বুধবার, ৩ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৫ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪২ |
| এশা | রাত ৯:০৯ |