আজ বুধবার | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৫ই রমজান, ১৪৪৭ হিজরি | দুপুর ২:২৩

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ আশুলিয়ায় ১০বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত আসামির নাম ডা. জাহিদুল ইসলাম, এ ঘটনায় তার স্ত্রী ডা. মারিয়া আক্তারের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।
রবিবার(২২ফেব্রæয়ারী) দুপুরে এই তথ্য জানান আশুলিয়া থানার অফিসার ইনচার্জ রুবেল হাওলাদার।এর আগে শনিবার(২১ফেব্রæয়ারী) রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিং এর একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী ছামিয়া আক্তার(১০),পাবনা জেলার মো রজ্জব আলির মেয়ে।
ভুক্তভোগী গৃহকর্মীর মা জানায় গত ১১ মাস ধরে ডাক্তার দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছে ভুক্তভোগী শিশু। প্রথম মাসে আদর যতœ করলেও পরের মাস থেকেই বের হতে থাকে তাদের আসল রূপ। তারা স্বামী স্ত্রী মিলেই অমানবিক নির্যাতন শুরু করে গৃহকর্মী শিশুর ওপর। গরম খুন্তি দিয়ে জিহŸায় ছ্যাঁকা দেওয়াসহ নানা নির্যাতনের অভিযোগের ভিত্তিতে গতকাল ওই ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ডা. জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে, ৫ দিনের রিমান্ড চেয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার, ৪ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০৩ |
| সূর্যোদয় | ভোর ৭:১৮ |
| যোহর | দুপুর ১:১০ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৩ |
| এশা | রাত ৮:১৮ |