আজ বুধবার | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৫ই রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৩৬

শিরোনাম :

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যের অবনতির কারণে কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাফনের কাপড় উপহার পেলে কবরেও কি শুয়ে দেখবেন জামায়াতের আমিরকে রিজভী

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪০ পূর্বাহ্ণ

জামায়াতের আমিরের আচরনের সমালোচনা করে বিএনপির সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শীতল পাটির বদলে কেউ যদি তাকে কাফনের কাপড় উপহার দেয়, তিনি কি কবরে গিয়ে তা পরীক্ষা করবেন?

শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাজধানীর গেন্ডারিয়া থানার ধূপখোলা মাঠে এলাকাবাসীর উদ্যোগে ঢাকা ৬ আসনের বিএনপি’র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রকাশ্যে এমন নাটক করা মানুষ গ্রহণ করে না। ধর্মের নামে রাজনীতি করা হলেও মানুষ সচেতন এবং ভণ্ডামি সহজে মেনে নেয় না।

তিনি বলেন, বর্তমানে জামায়াত একটি ‘বট বাহিনী’ গড়ে তুলে বিএনপি, দলের প্রার্থী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে তবে সত্যকে কখনো চাপা দেওয়া যায় না।

ধর্মের নামে রাজনীতির সমালোচনা করে রিজভী বলেন, ইসলাম অঙ্গীকার রক্ষার ধর্ম, ইনসাফের ধর্ম। ভণ্ডামি করে ইসলামের কথা বললে মানুষ তা গ্রহণ করে না।

বিএনপির এই নেতা বলেন, প্রয়াত সাদেক হোসেন খোকা ছিলেন একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, যাঁর বীরত্বগাথা বিবিসি ও ভয়েস অব আমেরিকায় প্রচারিত হয়েছিল। কম বয়সেই তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় গেরিলা যুদ্ধে লড়াই করেন। তাঁর সেই ভূমিকার বর্ণনা বিভিন্ন মুক্তিযোদ্ধার লেখা বইয়েও পাওয়া যায়।

রিজভী বলেন, অনেকেই মুক্তিযুদ্ধের দাবি করেন, কিন্তু কোথায় মুক্তিযুদ্ধ করেছেন—এই প্রশ্ন ওঠে। সাদেক হোসেন খোকাকে এ প্রশ্ন করতে হয় না। সীমান্তে যুদ্ধ করা, দেশের ভেতরে ঢুকে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন-মরণ লড়াই করা যে কজন খ্যাতিমান মুক্তিযোদ্ধা ছিলেন, তাঁদের অন্যতম সাদেক হোসেন খোকা।

তিনি বলেন, সাদেক হোসেন খোকার সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমাদেরই সন্তান, আমার ভাতিজা। তাঁর বাবা যখন প্রথম নির্বাচন করেন, তখন ছাত্রনেতা হিসেবে আমি নিজে ও অন্যান্য ছাত্রনেতারা এলাকায় সভা-সমাবেশে বক্তৃতা দিয়েছিলাম।

রিজভী বলেন, ইশরাক হোসেন স্বৈরাচার ও শেখ হাসিনাবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। শেখ হাসিনার শাসন ছিল ভয়ংকর ফ্যাসিবাদী শাসন, যেখানে সরকারের বিরুদ্ধে কথা বললেই গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হতো।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সেই শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নিজের কর্মীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে আনতে পেরেছেন। একটি এলাকার নেতৃত্ব দিতে পেরেছেন। এলাকার উন্নয়ন, মানুষের সুখ-দুঃখের সঙ্গে প্রতিদিন নিবিড়ভাবে যুক্ত থাকাই একজন নেতার পরিচয়—আর সেই যোগ্যতা ইশরাক হোসেনের রয়েছে।

রিজভী বলেন, আন্দোলন চলাকালে বহুবার মিছিলের ওপর হামলা হয়েছে, নেতাকর্মীরা গুরুতর আহত হয়েছেন, কেউ অঙ্গহানি ঘটিয়েছেন, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন। এসবের মধ্যেও ইশরাক হোসেন অদম্য মনোবল নিয়ে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মধ্যে কোনো ভণ্ডামি বা প্রতারণা নেই।

তিনি বলেন, এই এলাকা ঐতিহ্যগতভাবেই ধানের শীষের এলাকা। একসময় সূত্রাপুর–কোতোয়ালি নামে পরিচিত এই অঞ্চলে সাদেক হোসেন খোকা শেখ হাসিনাকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। ১৯৯৬ সালে বিএনপি ঢাকায় যে একটি মাত্র আসনে জয় পেয়েছিল, সেটিও ছিল সাদেক হোসেন খোকার।

সাবেক এই ছাত্রনেতা বলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যে পতাকা বহন করছেন, তা শান্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পতাকা। সেই পতাকা বহন করছেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে বিএনপির মুখপাত্র বলেন, চালের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারণা করা হয়েছে, কর্মসংস্থানের কথা বলে বেকারত্ব বাড়ানো হয়েছে, কৃষকদের বিনামূল্যে সারের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। কথার সঙ্গে কাজের মিল না থাকায় জনগণের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে হয়েছে।

সামনের নির্বাচনে ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি আবেগ। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নির্বাচিত হলে তিনি জনগণের কাছের মানুষ হয়েই থাকবেন। জনগণের সম্মিলিত প্রচেষ্টায় তাঁকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন রুহুল কবির রিজভী।

ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর, বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভুইয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ন আহবায়ক মকবুল হোসেন টিপু, আব্দুস সাত্তার, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জহির উদ্দিন তুহিন, সদস্য সচিব মোর্শেদ পাপ্পা সিকদার, গেন্ডারিয়া থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির, সূত্রাপুর থানা বিএনপির আহবায়ক শেখ আজিজুল ইসলাম, বিএনপির আহবায়ক আলহাজ্ব লিয়াকত আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক মুক্তো প্রমূখ।

Please follow and like us:
error5
fb-share-icon
Tweet 120

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    আগামকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল : পরের দিন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল

    ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক

    নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে-ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের

    নিউট্রিশাস এগ্রিফিউচারের প্রশিক্ষণ পেল নারী উদ্যোক্তারা

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক

    বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন

    পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

    মধ্যপ্রাচ্যের অবনতির কারণে কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস

    কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা

    প্রধানমন্ত্রী তারেক রহমান’র উপপ্রেস সচিব পদে এবার তিন সাংবাদিককে নিয়োগ

    অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকা শক্তি:মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

    টাঙ্গাইল-৮(বাসাইল- সখিপুর) আসনের জনগণ হতাশ

    কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ

    শহীদ আব্দুল্লাহ’র ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় আবারো সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আল্লাহ তায়ালা দেবেন

    ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল

    কথায় নয় কাজে বিশ্বাসী এমন বাস্তবতা নিয়ে উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বয় সভা এস এম জাহাঙ্গীর হোসেন এমপির

    উত্তরায় দুটি কিডনিই নষ্ট-অসুস্থ নুসরাতের চিকিৎসায় পাশে দাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    সেলিমা রহমানের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডাঃ আনম মনোয়ারুল কাদির বিটু

    অনুষ্ঠিত হলো রাবিয়ান উত্তর এর দোয়া ও ইফতার মাহফিল। 

    তারেক রহমানের ‘মদিনার সনদ’ বাস্তবায়নের প্রতিফলন দেখাচ্ছেন: শ্রীনগরে ইফতার মাহফিলে মীর সরফত আলী সপু

    জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গণমাধ্যমকে যত বেশি স্বাধীনতা দেওয়া হবে, তারা তত বেশি অনুসন্ধানী ক্ষমতাকে কাজে লাগাতে পারবে :তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    রাজধানীর সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান


    • বুধবার, ৪ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০৩
      সূর্যোদয়ভোর ৭:১৮
      যোহরদুপুর ১:১০
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৩
      এশা রাত ৮:১৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।