আজ সোমবার | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই রমজান, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:১৭

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ উপলক্ষ্যে কুড়িগ্রামে ভোটার উদ্বুদ্ধকরণ ও জন সচেতনা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গণভোট-২০২৬ ও সংসদ নির্বাচনে দেশের চাবি আপনার হাতে, পরিবর্তনের জন্য “হ্যাঁ” ভোট এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ২৬ জানুয়ারি’২০২৬ইং সোমবার সকালে জেলা স্টেডিয়াম হলরুমে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজির হোসেন এবং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আজিজুল হক, রেজাউল করিম রাজু, সাদিকুর রহমান সাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজির হোসেন আসন্ন নির্বাচনে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণা মূলক মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
সোমবার, ২ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০২ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:১৭ অপরাহ্ণ |