আজ সোমবার | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই রমজান, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:১৫

আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি : পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমুল্যের দাম স্থিতিশীল রাখতে এবং ভেজাল রোধে বাজার মনিটরিং করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। আজ দুপুরে কুড়িগ্রাম জিয়া বাজার, দাদামোড়, পৌর বাজারে মনিটরিং টিম দোকানীদের মেয়াদউতীর্ন পণ্য,রং মেশানো খাবার বিক্রি বন্ধে সচেতন হবার আহবান জানান। এ ছাড়া পণ্যের নির্দিষ্ট মূল্যের তালিকা ঝুলিয়ে রাখতে বলেন । এ সময় তিনটি দোকানে ৬ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মুল খায়ের সুমি, নিরাপদ খাদ্য অফিসার মোঃ মুশফিকুর রহমান সহ কর্মকর্তাগণ।
সোমবার, ২ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০২ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:১৭ অপরাহ্ণ |