আজ বুধবার | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৫ই রমজান, ১৪৪৭ হিজরি | দুপুর ২:০৯

শিরোনাম :

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যের অবনতির কারণে কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা জেলায় সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত ঢাকা-১৯ আসন বিএনপির ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ধানের শীষ প্রতীকে তিনি মোট ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট। বিজয়ের ঘটনায় সারা সাভার ও আশুলিয়া বাসীর মধ্যে আনন্দের বাতাস বইছ্ ে।

বিজয়ের পর ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তার সংসদীয় আসনের জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্তব্য করেন, আমি সাভার ও আশুলিয়া বাসীকে ধন্যবাদ জানাই আমাকে সকলের মুল্যবান ভোট ধানের শীষে প্রদান করে আমাকে নির্বাচিত করেছে। এখন আমার চ্যালেন্জিং বিষয় হলো সাভার ও আশুলিয়া থেকে মাদক মুক্ত, যানজট মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং মহিলাদের সার্বিক নিরাপত্তার বিষয় তদারকি করতে হবে কোথাও যেন কোন প্রকার বিশৃংখলা না হয়। আমি ঢাকা-১৯ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি । আমি সকলের সংসদ সদস্য । আমার মনে যা আছে তবে মানুষের মনে যেন বিরুপ পতিক্রিয়া না হয়।যারা আমাকে ভোট দিতে পারে নাই, আমার পক্ষে কাজ করতে পারে নাই,আমার প্রতিপ্ক্ষ আমি সবার নেতা সবার সংসদ সদস্য এই আশা নিয়ে অফামাকে চলতে হবে। ভোটে একজন জিতবে একজন হারবে তাই বলে প্রতিপক্ষকে বাদ দিয়ে এলাকা থেকে বিতারিত করতে হবে।এরকম ব্যবহার যেন আমাদের নেতাদের মাঝে দেখা না দেয়।

উল্লেখ থাকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১২ ফেব্রোয়ারী বৃহস্পতিবার সারাদেশের মতো ঢাকার সাভারে চলে ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। কেন্দ্রে আসা ভোটাররা সারিবদ্ধ হয়ে দাঁড়ান ভোট দিতে। অনেকে প্রথমবার ভোট দিতে এসে উচ্ছ¡াস প্রকাশ করেন। ভোট দিতে আসেন বিভিন্ন বয়সের নারী পুরুষ। হুইল চেয়ারে আসেন প্রতিবন্ধীরাও। সকাল ৮টায় রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট দেয়ার জন্য দীর্ঘ সারিতে দাঁড়িয়েছেন নারী ভোটাররা। মায়ের হাত ধরে ভোট কেন্দ্রে আসতে দেখা যায় শিশুদেরও। পাশের পুরুষ কেন্দ্রেও ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুরে পুরুষ ভোটারদের উপস্থিতি আরও বৃদ্ধি পায়। রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজে নারী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোজাফফর হোসেন বলেন, সকাল থেকে ভোট দিতে এসেছেন নারীরা। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করছি সকল ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এভাবে অর্ধশতাধিক ভোট কেন্দ্রে পর্যবেক্ষনের সময় একই দৃশ্য চোখে পড়েছে। এদিকে, সকাল সাড়ে ৭টায় আশুলিয়ার জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজে ভোট প্রদান করেন ঢাকা-১৯ আসনে বিএনপির প্রার্থী ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু। সাভারের ব্যাংক কলোনি হ্যাপি আইলস ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দেন জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট এনসিপির প্রার্থী দিলশানা পারুল। বিভিন্ন কেন্দ্রে মোতায়েন করা হয় পুলিশ ও আনসার সদস্যদের। কেন্দ্রের আশেপাশে জোরদার করা হয় সেনাবাহিনীর টহল। বিকেল সাড়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলে ভোটগ্রহণ।

সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, পাথালিয়া ও সাভার ইউনিয়ন, সাভার পৌরসভা ও সাভার সেনানিবাস নিয়ে গঠিত ঢাকা-১৯ আসনের ভোটার সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৮৮৯ জন, ৩ লাখ ৬৭ হাজার ১৬৫ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৩ জন। এছাড়াও পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত ৫ হাজার ৫১৫ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৭৪১ জন পুরুষ এবং নারী ৭৭৪ জন। ঢাকা-১৯ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ২৭৮ টির মধ্যে এই আসনে এবার ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন- দেওয়ান সালাউদ্দিন বাবু (ধানের শীষ), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিলশানা পারুল (শাপলা কলি), লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চৌধুরী হাসান সারওয়ার্দী (ছাতা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী (আম), বাংলাদেশ মুসলিম লীগের কামরুল (হারিকেন), জাতীয় পার্টির বাহাদুর ইসলাম (লাঙল) ও গণঅধিকার পরিষদের (জিওপি) শেখ শওকত হোসেন (ট্রাক)।

Please follow and like us:
error5
fb-share-icon
Tweet 120

ঢাকা রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    আগামকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল : পরের দিন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল

    ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক

    নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে-ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের

    নিউট্রিশাস এগ্রিফিউচারের প্রশিক্ষণ পেল নারী উদ্যোক্তারা

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক

    বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন

    পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

    মধ্যপ্রাচ্যের অবনতির কারণে কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস

    কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা

    প্রধানমন্ত্রী তারেক রহমান’র উপপ্রেস সচিব পদে এবার তিন সাংবাদিককে নিয়োগ

    অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকা শক্তি:মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

    টাঙ্গাইল-৮(বাসাইল- সখিপুর) আসনের জনগণ হতাশ

    কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ

    শহীদ আব্দুল্লাহ’র ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় আবারো সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আল্লাহ তায়ালা দেবেন

    ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল

    কথায় নয় কাজে বিশ্বাসী এমন বাস্তবতা নিয়ে উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বয় সভা এস এম জাহাঙ্গীর হোসেন এমপির

    উত্তরায় দুটি কিডনিই নষ্ট-অসুস্থ নুসরাতের চিকিৎসায় পাশে দাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    সেলিমা রহমানের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডাঃ আনম মনোয়ারুল কাদির বিটু

    অনুষ্ঠিত হলো রাবিয়ান উত্তর এর দোয়া ও ইফতার মাহফিল। 

    তারেক রহমানের ‘মদিনার সনদ’ বাস্তবায়নের প্রতিফলন দেখাচ্ছেন: শ্রীনগরে ইফতার মাহফিলে মীর সরফত আলী সপু

    জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গণমাধ্যমকে যত বেশি স্বাধীনতা দেওয়া হবে, তারা তত বেশি অনুসন্ধানী ক্ষমতাকে কাজে লাগাতে পারবে :তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    রাজধানীর সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান


    • বুধবার, ৪ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০৩
      সূর্যোদয়ভোর ৭:১৮
      যোহরদুপুর ১:১০
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৩
      এশা রাত ৮:১৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।