আজ সোমবার | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৪৬

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র জমা দেন বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচনী সমন্বয়কারী আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার এবং আমিনুল হকসহ মোট পাঁচজন সদস্য।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংশ্লিষ্ট আসনগুলোর দলীয় সমন্বয়কদের উপস্থিতিতে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন তারেক রহমান।
সোমবার, ২ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০২ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:১৭ অপরাহ্ণ |