আজ শুক্রবার | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই রমজান, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:১৫

শিরোনাম :

এয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষশন কর্মশালা শুরু করেছে বিএনপি চব্বিশের গণঅভ্যুত্থান–গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত বাংলাদেশি কূটনীতিক তানভীর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের কারণে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি এবার আটজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে লেফট্যানেন্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ তিন কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত থেকে পদায়ন খুব শীঘ্রই দেশব্যাপী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে: মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল

প্রকাশ: ৬ জানুয়ারি, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ

আজ ৬ জানুয়ারি ২০২৬ ইং মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। নির্বাচন, নির্বাচনে ইইউ পর্যবেক্ষক দল পাঠানোসহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলেই ইউরোপীয় ইউনিয়ন বড় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে বলে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বিগত কয়েকটা নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠায়নি। এই নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আশা-আকাক্সক্ষা এখানে প্রকাশিত হবে। এটা ধারনা করেই এবার ইউরোপীয় ইউনিয়ন একটা বড় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকারকে অধিকতর সহযোগিতা করবে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ উন্নয়নের একটা অংশীদার। বাংলাদেশে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে তারা বেশ বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। এই বিষয়গুলো নিয়েই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তারা কথা বলতে এসেছিলেন। খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে।

নজরুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচন কেমন হতে যাচ্ছে, সেখানে আমাদের ভূমিকা কেমন ও কি থাকবে এবং নির্বাচন শেষ হওয়ার পরে বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে কি ভাবনা-চিন্তা-তা জানতে চেয়েছে। এব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে, এই নির্বাচন যতদ্রুত করার দাবিটা মূলত আমাদের ছিল। আমরা চাচ্ছি, এই নির্বাচন যতদ্রুত সম্ভব, অর্থাৎ যে তারিখ নির্ধারিত আছে, সেই তারিখেই যেনো হয়। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু যেনো হয়। এবিষয়ে বিএনপির যে প্রতিশ্রুতি, এটা তিনি পুর্নব্যক্ত করেছেন।

তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, দেশের মানুষ দীর্ঘদিন নির্বাচনে অংশ নিতে ও ভোট দিতে পারেনি। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে, একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে। সেখানে তারা অংশগ্রহণ করবে এবং তাদের ইচ্ছা-আকাক্সক্ষা ভোটের মাধ্যমে প্রকাশ করবে। এটার জন্য আমরাও অপেক্ষা করছি। নির্বাচন আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে যাচ্ছে। এজন্য যা যা প্রস্তুতি নেয়ার, এগুলোও আমরা নিয়েছি এবং কাজ করছি।

বাংলাদেশের উন্নয়নের ইউরোপীয় ইউনিয়নের যে অবদান, সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান নজরুল ইসলাম। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করছে এবং তাদের অনুরোধও করেছেন-আগামীদিনে ইউরোপীয় ইউনিয়ন যাতে আরও বেশি সহযোগিতা করে, যাতে বাংলাদেশের জনগণ উপকৃত হয়। তারা বলেছেন যে, আরও অধিক সহযোগিতা নিয়ে আগামীদিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে।

সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন।

Please follow and like us:
error5
fb-share-icon
Tweet 120

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    এয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষশন কর্মশালা শুরু করেছে বিএনপি

    চব্বিশের গণঅভ্যুত্থান–গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত বাংলাদেশি কূটনীতিক তানভীর

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের কারণে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক ড. আসমা সাদিয়া রুনা

    এবার আটজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে

    শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য সরকার কাজ করছে : চট্টগ্রাম প্রেসক্লাব পরিদর্শনে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    একটি ইরানি যুদ্ধজাহাজকে যুক্তরাষ্ট্র টর্পেডো হামলায় ডুবিয়ে দিয়েছে,অন্তত ৮০ জন নিহত

    লেফট্যানেন্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ তিন কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত থেকে পদায়ন

    খুব শীঘ্রই দেশব্যাপী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে: মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

    রাণীশংকৈলে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফা করলেন বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান

    সখিপুর-মির্জাপুর সীমান্ত এলাকায় যৌথ অভিযানে ৪ জনকে ৬ মাসের জেল

    আগামকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল : পরের দিন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল

    ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক

    নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে-ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের

    নিউট্রিশাস এগ্রিফিউচারের প্রশিক্ষণ পেল নারী উদ্যোক্তারা

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক

    বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন

    পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

    মধ্যপ্রাচ্যের অবনতির কারণে কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস

    কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা

    প্রধানমন্ত্রী তারেক রহমান’র উপপ্রেস সচিব পদে এবার তিন সাংবাদিককে নিয়োগ

    অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকা শক্তি:মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

    টাঙ্গাইল-৮(বাসাইল- সখিপুর) আসনের জনগণ হতাশ


    • শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০১
      সূর্যোদয়ভোর ৭:১৬
      যোহরদুপুর ১:১০
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৪
      এশা রাত ৮:১৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।