আজ সোমবার | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই রমজান, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৪৬

নিবন্ধন পেয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভিওডি বাংলা ডটকম।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারি সচিব মোঃ সোলেমান আলী স্বাক্ষরিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই অনুমতির বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকার নির্ধারিত সব শর্ত পূরণ সাপেক্ষে ভিওডি বাংলা ডটকমকে অনলাইন সংবাদমাধ্যম হিসেবে প্রাথমিক নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে পোর্টালটি আনুষ্ঠানিকভাবে দেশের গণমাধ্যম অঙ্গনে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।
ভিওডি বাংলা ডটকম কর্তৃপক্ষ জানায়, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কথা তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। নিবন্ধনের অনুমতি পাওয়ায় তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে পাঠকের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য সংবাদ পৌঁছে দিতে আরও প্রতিশ্রুতিবদ্ধ।
গণমাধ্যম সংশ্লিষ্টরা মনে করছেন, ভিওডি বাংলা ডটকমের নিবন্ধন প্রাপ্তির মধ্য দিয়ে দেশের অনলাইন সাংবাদিকতায় নতুন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যুক্ত হলো।
সোমবার, ২ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০২ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:১৭ অপরাহ্ণ |