আজ বুধবার | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১০:২৯

বগুড়া সিটি করপোরেশনসহ (নতুন সিটি করপোরেশন) ৫টি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন উপজেলাগুলো হলো-বগুড়ায় ‘মোকামতলা’, কক্সবাজারে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ে ‘রুহিয়া’ এবং ‘ভুল্লী’ এবং লক্ষীপুরে ‘চন্দ্রগঞ্জ’।
বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, বৈঠকে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে।
বুধবার, ৩ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৫ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪২ |
| এশা | রাত ৯:০৯ |