আজ শুক্রবার | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই রমজান, ১৪৪৭ হিজরি | রাত ১১:১৭

শিরোনাম :

এয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষশন কর্মশালা শুরু করেছে বিএনপি চব্বিশের গণঅভ্যুত্থান–গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত বাংলাদেশি কূটনীতিক তানভীর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের কারণে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি এবার আটজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে লেফট্যানেন্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ তিন কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত থেকে পদায়ন খুব শীঘ্রই দেশব্যাপী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে: মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক

শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য সরকার কাজ করছে : চট্টগ্রাম প্রেসক্লাব পরিদর্শনে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রকাশ: ৪ মার্চ, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ

চট্টগ্রাম: শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য সরকার কাজ করছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যে বাংলাদেশে সকল ক্ষমতার মালিক কেবলমাত্র জনগণ। এবং জনগণ তার নির্বাচিত সেবাদানকারীর মাধ্যমে সেবা গ্রহণ করবে।

তিনি বলেন, ‘জনগণের এই ক্ষমতা নির্বাচিত সেবকদের মাধ্যমে দেয়ার যে দায়িত্ব আমরা সেই দায়িত্বটাই পালন করব। সেই কাজটা করার জন্য এবং জনগণের কর্তৃত্ব যাতে নিরবচ্ছিন্নভাবে বহাল থাকে তার জন্য যেই প্রাতিষ্ঠানিক এবং সাংবিধানিক সংস্কার ও পরিবর্তন দরকার সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।’

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, কোনো প্রতিষ্ঠানকে যদি কেউ দলীয়করণ, ব্যক্তিকরণ ও পারিবারিকীকরণ করে; তাহলে সে প্রতিষ্ঠান তার দায়িত্ব পালন করতে পারে না। আর এই সমস্যার সমালোচনা করার দায়িত্ব হচ্ছে গণমাধ্যমের। এবং সে গণমাধ্যমেরই প্রেসক্লাবের মতো প্রতিষ্ঠান যখন দলীয়করণ হয়; তখন বুঝতে হবে ফ্যাসিবাদের সংজ্ঞা কাকে বলে। আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে এটা প্রমাণিত।

তিনি বলেন, বাংলাদেশের অনেক জায়গায় সেটা হয়েছে আমরা জানি, বিগত ফ্যাসিস্ট সরকার এই কাজ করেছে। এবং সে কারণেই জনগণের কাছ থেকে তারা শাস্তি পেয়েছে।

খুন, গুম এবং প্রতিষ্ঠানকে হত্যা করার অপরাধে আজকে তারা অপরাধী। এবং বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার মতো যে অধিকার, সেটাও তারা আদায় করতে পারেনি। নিয়মতান্ত্রিকভাবে কথা বলার সামাজিক এবং রাজনৈতিক ভিত্তিও তারা হারিয়ে ফেলেছে। যে সমস্ত গণমাধ্যমের প্রতিনিধিরা এই ধরনের অপরাধকে ওকালতি করেছেন, এটার পক্ষে সাফাই গেয়েছেন আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই ?

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আমরা আমাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী একক দলীয় সরকার না করে জাতীয় ঐক্যমতের প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছি। এবং অব্যাহতভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেননা আমরা জানি অর্ধশতাব্দীর এই বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন ঘটে নাই। চলমান রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যে পরিবর্তন এবং সংস্কার আনা দরকার আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় যাবার আগেই ৩১ দফার মাধ্যমে সেই পরিকল্পনা ঘোষণা করেছেন।’

তিনি বলেন, আমরা দেশনায়ক তারেক রহমানকে দেখেছি ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফিরে তিনি কোন প্রতিহিংসার কথা বলেন নাই, বরং অতীতের কথা না বলে তিনি ভবিষ্যতের কথা বলেছেন। ইতিমধ্যেই সরকার নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেছে। ইতিমধ্যে আমাদের ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণের তারিখ ঘোষণা করা হয়েছে। কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করার কর্মসূচি শুরু করেছি। ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার কাজ শুরু করেছি। দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছি। জনগণের জন্য আমাদের প্রতিশ্রুত বেশ কয়েকটি কাজ ইতিমধ্যেই আমরা বাস্তবায়ন করে চলছি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা হচ্ছে বাংলাদেশের পতিত সরকার ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে দেশের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ফেলেছে।

এমনকি আমাদের আশা ভরসার স্থল সামরিক বাহিনীকেও তারা দলীয়করণ করার চেষ্টা করেছে। কিন্তু সামরিক বাহিনী শেষ পর্যন্ত প্রমাণ করেছে তাদেরকে দলীয়করণ করা সম্ভব হয় নাই। এই অন্যায় এবং অপরাধের কারণে গণঅভ্যুত্থানের রোষানল থেকে বাঁচার জন্য জীবনের ভয়ে ফ্যাসিবাদের শিখন্ডি শেখ হাসিনাসহ সবাইকে পালিয়ে যেতে হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা একটা অবাধ নির্বাচন দাবি করেছিলাম। বিভিন্ন মহল থেকে বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার ইঙ্গিত আমাদের কাছে ছিল।

আমাদের মাতৃতুল্য মজলুম নেত্রী খালেদা জিয়া এবং আমাদের দেশনায়ক তারেক রহমান উত্তর দিয়েছিলেন; ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকা একমাত্র কর্তৃত্ব হচ্ছে দেশের জনগণ। আমরা অবাধ নির্বাচন আদায় করতে পেরেছি। এবং নির্বাচনের মধ্যদিয়ে জনগণের সমর্থনে দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে আজ সরকার গঠন করেছি।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ প্রমুখ।, ৪ মার্চ, ২০২৬ (বাসস)

Please follow and like us:
error5
fb-share-icon
Tweet 120

চট্টগ্রাম মিডিয়া

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    এয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষশন কর্মশালা শুরু করেছে বিএনপি

    চব্বিশের গণঅভ্যুত্থান–গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত বাংলাদেশি কূটনীতিক তানভীর

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের কারণে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক ড. আসমা সাদিয়া রুনা

    এবার আটজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে

    শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য সরকার কাজ করছে : চট্টগ্রাম প্রেসক্লাব পরিদর্শনে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    একটি ইরানি যুদ্ধজাহাজকে যুক্তরাষ্ট্র টর্পেডো হামলায় ডুবিয়ে দিয়েছে,অন্তত ৮০ জন নিহত

    লেফট্যানেন্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ তিন কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত থেকে পদায়ন

    খুব শীঘ্রই দেশব্যাপী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে: মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

    রাণীশংকৈলে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফা করলেন বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান

    সখিপুর-মির্জাপুর সীমান্ত এলাকায় যৌথ অভিযানে ৪ জনকে ৬ মাসের জেল

    আগামকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল : পরের দিন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল

    ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক

    নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে-ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের

    নিউট্রিশাস এগ্রিফিউচারের প্রশিক্ষণ পেল নারী উদ্যোক্তারা

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক

    বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন

    পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

    মধ্যপ্রাচ্যের অবনতির কারণে কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস

    কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা

    প্রধানমন্ত্রী তারেক রহমান’র উপপ্রেস সচিব পদে এবার তিন সাংবাদিককে নিয়োগ

    অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকা শক্তি:মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

    টাঙ্গাইল-৮(বাসাইল- সখিপুর) আসনের জনগণ হতাশ


    • শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০১
      সূর্যোদয়ভোর ৭:১৬
      যোহরদুপুর ১:১০
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৪
      এশা রাত ৮:১৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।