আজ সোমবার | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৪৪

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহেমদ জানিয়েছেন ,সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে ।
তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে সাংগঠনিক পদক্ষেপ নিয়েছি এবং আমরা তাদেরকে ডেকে বুঝানোর চেষ্টা করছি। এ রকম একটা বৃহৎ রাজনৈতিক দলে অনেক প্রার্থী থাকে, যাদের প্রত্যাশা থাকে, তারা হয়ত তাদের প্রত্যাশা অনুযায়ী পায় নাই, তারা নমিনেশন চেয়েছিল। কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদের আসন সমঝোতার স্বার্থে এবং পার্লামেন্টে আমরা মাল্টিপার্টি রিপ্রেজেন্টেশনের জন্য যেটা বলি আর কি, বহু পার্টির যে একটা প্রতিনিধিত্ব থাকবে, সেটার স্বার্থে আমরা আমাদের অনেক যোগ্য প্রার্থীকে বলতে গেলে বঞ্চিত করেছি। সুতরাং তাদের মনব্যথা আছে, কিছু কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। আর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করবো। আশা করি সেটার মীমাংসা হবে।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এটা (তারেক রহমানের উত্তরবঙ্গ সফর) ভিন্ন দৃষ্টিকোণ থেকে হয়ত অনেকে দেখছে। কিন্তু ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন করা এটা আমাদের জাতীয় দায়িত্ব, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই সেটা করতে চেয়েছিলেন। কিন্তু বিভিন্ন কারণে আমাদের এখনো সেই যাত্রাটা সম্ভব হয়ে ওঠেনি।’
তিনি বলেন, ‘এই শহীদদের (২৪‘র শহীদ) প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবর জিয়ারত করা এটা জাতির প্রত্যাশা। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যই তার (তারেক রহমান) যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। এই দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়টাকে দেখি।’
সালাহউদ্দিন বলেন, সবাইকে অনুরোধ করব যেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি। আমরা শহীদদের আত্মত্যাগকে যেন আরো মহিমান্বিত করি জাতীয় পর্যায়ের। আমাদের দেশের সবচাইতে মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে তার চূড়ান্ত শীর্ষ নেতৃত্ব হিসেবে তারেক রহমান যদি শহীদদের গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন এবং সেখানে পুষ্পমালা অর্পণ করেন, শ্রদ্ধা নিবেদন করেন। সেটা এই অভ্যুত্থানকে ধারণ করা হবে। যাতে প্রত্যাশাকে ধারণ করা হবে এবং এটাই জনপ্রত্যাশা, জাতির প্রত্যাশা এই দৃষ্টিকোণ থেকে যেন আমরা দেখি।’
সোমবার, ২ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০২ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:১৭ অপরাহ্ণ |