আজ শুক্রবার | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই রমজান, ১৪৪৭ হিজরি | রাত ১১:১৬

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর ও মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে সখিপুরের সীমান্ত ঘেঁষা হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নতখা চালা এলাকায় সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনীর নেতৃত্বে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজ এর সহযোগিতায় এ চৌকস অভিযান পরিচালিত হয়। এসময় তাঁরা চারজনকে আটক করে ৬ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, সখিপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নতখার চালা গ্রামের মৃত রহম আলীর ছেলে আবুল কালাম আজাদ( ৪২), মির্জাপুর উপজেলার বাঁশতৈল নয়াপাড়া গ্রামের আয়নালের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭), বাঁশতৈল আমতৈলপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন মিয়া (২২) ও বেলতৈল গ্রামের নুরুল ইসলাম মল্লিকের ছেলে আলামিন মল্লিক (২৪)।
জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্র রাতের আধারে সখিপুরের ইন্নতখার চালার লাল মাটির পাহাড় ভেকু দিয়ে কেটে মির্জাপুরের বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল।
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০১ |
| সূর্যোদয় | ভোর ৭:১৬ |
| যোহর | দুপুর ১:১০ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৪ |
| এশা | রাত ৮:১৯ |