আজ সোমবার | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই রমজান, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৪৩

শিরোনাম :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকা শক্তি:মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আল্লাহ তায়ালা দেবেন ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকে যত বেশি স্বাধীনতা দেওয়া হবে, তারা তত বেশি অনুসন্ধানী ক্ষমতাকে কাজে লাগাতে পারবে :তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন রাজধানীর সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা

সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কারও এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে না

প্রকাশ: ২ মার্চ, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ

রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন সিইসি এএমএম নাসির উদ্দিন। ছবি : বাসস

ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কারও এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে না। কমিশন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে চায়।

তিনি বলেন, ‘আমরা একটি অবাধ ও নিরেপক্ষ নির্বাচন দিতে চাই। আমরা কারও এজেন্ডা নিয়ে কাজ করছি না। ১৮ কোটি মানুষ ও বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছি।’

আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিইসি।

তিনি বলেন, ‘আগে ভোট ছিল অধিকার। যে অধিকার অর্জন করতে গিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছে। তবে এবার আমরা নিজেরাই চেষ্টা করছি একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। তাই এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে।’

নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি উল্লেখ করে সিইসি বলেন, ‘এবার বলতে হবে, ভোট আমাদের দায়িত্ব। একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে জাতির প্রত্যাশা অনেক। রাজনৈতিক নেতারা বিভিন্ন মতামত দিচ্ছেন। এটিই গণতন্ত্রের সৌন্দর্য। তারপরও আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালনের চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি। ইতিহাস সাক্ষ্য দেয় যে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিজয়ী হওয়া যায়, তবে এভাবে আখেরে কেউ টিকতে পারেন না। দেশ ও জাতির কাছে এক সময় তারা ঠিকই প্রত্যাখাত হন। তাই আমরা বলব, কেউই এ ধরনের অপচেষ্টা করবেন না।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কমিশনার বেগম তামিদা আহমদ বলেন, ‘ভোটের স্বচ্ছতা প্রমাণের ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে।’

ইসি ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। বিগত দিনে বিভিন্ন কারণে অনেকে ভোটার হতে পারেননি। অথবা কেউ কেউ অনীহার কারণে ভোটার হননি। ভঙ্গুর নির্বাচনী পরিস্থিতিতে গণতন্ত্র উত্তরণের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।

ভোটের প্রতি অনেকের আগ্রহ বেড়েছে। তাই ৩০ জুনের মধ্যে আরেক দফা নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘এবারের ভোটার দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যাতে করে কেউ অস্বচ্ছ বা ভুয়া ভোটার তালিকা প্রণয়ন না করতে পারেন।’

ইসির আলোচনা সভায় জানানো হয়, ২০২৫ সালের ২ মার্চ পর্যন্ত হালনাগাদ করা চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার রয়েছেন ১২ কোটি ১৮ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে- পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন, নারী ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯৯৪ জন।

অনুষ্ঠানে পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত ১৩ জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন সিইসি।

এর আগে ভোটার দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।(বাসস)

Please follow and like us:
error5
fb-share-icon
Tweet 120

এক্সক্লুসিভ জাতীয় নির্বাচনী সংবাদ প্রধান খবর বাংলাদেশ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকা শক্তি:মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

    টাঙ্গাইল-৮(বাসাইল- সখিপুর) আসনের জনগণ হতাশ

    কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ

    শহীদ আব্দুল্লাহ’র ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় আবারো সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আল্লাহ তায়ালা দেবেন

    ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল

    কথায় নয় কাজে বিশ্বাসী এমন বাস্তবতা নিয়ে উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বয় সভা এস এম জাহাঙ্গীর হোসেন এমপির

    উত্তরায় দুটি কিডনিই নষ্ট-অসুস্থ নুসরাতের চিকিৎসায় পাশে দাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    সেলিমা রহমানের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডাঃ আনম মনোয়ারুল কাদির বিটু

    অনুষ্ঠিত হলো রাবিয়ান উত্তর এর দোয়া ও ইফতার মাহফিল। 

    তারেক রহমানের ‘মদিনার সনদ’ বাস্তবায়নের প্রতিফলন দেখাচ্ছেন: শ্রীনগরে ইফতার মাহফিলে মীর সরফত আলী সপু

    জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গণমাধ্যমকে যত বেশি স্বাধীনতা দেওয়া হবে, তারা তত বেশি অনুসন্ধানী ক্ষমতাকে কাজে লাগাতে পারবে :তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    রাজধানীর সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান

    নড়াইলে খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা গ্রেফতার ১০

    শীতে আসে গরম পড়লেই চলে যায় – পাখির কলকাকলিতে মুখর রাণীশংকৈলে রামরায় দিঘী

    রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত

    নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার বেলা ২টায় অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধন করেন

    গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফলাফলে সংশোধন এনে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক:১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

    আশাহত হবেন না প্রতিশ্রুতি অনুযায়ী আমি কাজ শুরু করে দিয়েছি : ইফতার অনুষ্ঠানে জাহাঙ্গীর হোসেন এমপি

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি

    নওগাঁর পত্নীতলায় কারিতাসের আর্থিক সহায়তা ও সহায়ক ডিভাইস প্রদান

    নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী পালিত

    পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

    বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

    বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


    • সোমবার, ২ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০৫ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:২০ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:১১ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:৩২ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৭:০২ অপরাহ্ণ
      এশা রাত ৮:১৭ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।