আজ | | | |

শিরোনাম :

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:একদিনে নতুন করে ১ হাজার ৩৭৩ জন হাসপাতালে ভর্তি আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: কক্সবাজারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক মহাখালী ও গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে:চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর থেকে খালি হাতে বিদায় নিয়েছে ইংল্যান্ড

প্রকাশ: 2 March, 2025 5:50 pm

ঢাকা : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর থেকে খালি হাতে বিদায় নিয়েছে ইংল্যান্ড। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবক’টিতে হেরেছে ইংলিশরা।

এমন বাজে পারফরমেন্সে ওয়ানডেতে লজ্জার রেকর্ডের জন্ম দিয়েছে ইংল্যান্ড। দলের পাশাপাশি অধিনায়ক হিসেবেও লজ্জার রেকর্ডের মালিক হয়েছেন জশ বাটলার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ইংল্যান্ড। ওয়ানডেতে টানা ৭ ম্যাচ হারল ইংলিশরা। এমনভাবে টানা ৭ ম্যাচ এর আগেও চারবার হেরেছিল তারা। টানা ১১ ম্যাচ হারের লজ্জার রেকর্ড আছে ইংল্যান্ডের। ২০০০ সালের অক্টোবর থেকে ২০০১ সালের জুনে টানা ১১ ম্যাচ হেরেছিল তারা।

চলতি বছর সাদা বলের ক্রিকেটে ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই হেরেছে ইংল্যান্ড। পাঁচটি টি-টোয়েন্টির মধ্যে চারটিতে হার এবং ছয় ওয়ানডের সবগুলোতেই হেরেছে ইংলিশরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে জয় ছাড়া আসর শেষ করার ক্ষেত্রে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পাশে নাম লিখিয়েছে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে ৩ ম্যাচ হেরে জয়হীন আসর শেষ করেছিল জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ওয়ানডেতে জয়-হার বিবেচনায় শতকরা হিসেবে দ্বিতীয়স্থানে আছেন জশ বাটলার। ৪৫ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ১৮টিতে জয় ও ২৬টিতে হেরেছে ইংল্যান্ড। জয়-হার শতকরা হিসেবে ০.৬৯২। সবার উপরে আছেন অ্যালেক স্টুয়ার্ট। ৪৫ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ১৫টিতে জয় ও ২৫টিতে হেরেছে ইংলিশরার। জয়-হার শতকরা ০.৬০০।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডেতে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাটলার।

শুধুমাত্র অধিনায়ক হিসেবে নয়, ব্যাট হাতে এশিয়ার মাটিতে বাজে পারফরমেন্স অব্যাহত রেখেছেন বাটলার। এশিয়ার মাটিতে ৪৬ ম্যাচে ২৬ দশমিক ৩৪ গড়ে ১০০১ রান করেছে বাটলার। গড় বিবেচনায় চতুর্থস্থানে আছেন বাটলার।

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন ম্যাচে যথাক্রমে- ২৩, ৩৮ ও ২১ রানের ইনিংস খেলেন বাটলার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে ৪৩ বল খেলে ২১ রান করেন । এই ইনিংসে কোন বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মারতে পারেননি তিনি। ফলে ইংল্যান্ডের হয়ে এমন রেকর্ডে জো রুটকে টপকে গেছেন বাটলার। ২০১৮ সালে পাল্লেকেলে শ্রীলংকার বিপক্ষে ৫৭ বল খেলে চার-ছক্কা ছাড়া ৩২ রানে অপরাজিত ছিলেন জো রুট।

এর আগে ওয়ানডেতে একবার ৪০-এর বেশি বলের ইনিংসে বাউন্ডারি মারতে পারেননি বাটলার। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬০ বলে তার ২৮ রানের ইনিংসে কোন চার-ছয় ছিল না।

গতরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করে এবারের চ্যাম্পিয়ন্স ট্রপিতে আসরে দলীয় সর্বনিম্ন ১৭৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। (বাসস)

খেলাধুলা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:একদিনে নতুন করে ১ হাজার ৩৭৩ জন হাসপাতালে ভর্তি

    যাত্রীবেশে লাগেজ চুরি:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হওয়া তিন যাত্রীর তিনটি লাগেজ উদ্ধার, আসামি গ্রেফতার করলো এপিবিএন

    ৩নং খাঁনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি লোকমান হাকিমের,তাকিয়ে স্থানীয় ভোটাররা

    আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: কক্সবাজারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    বাসায় মাদকের কারবার:অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে

    সখিপুরে ২৪ দিন পর নিখোঁজ কিশোরের দেহাবশেষ উদ্ধার:পুলিশের বিরুদ্ধে গাফিলতি ও অসদাচরনের অভিযোগ মায়ের

    কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    মহাখালী ও গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজারহাট সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দিরে গাছ বিতরণ

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’

    লালমনিরহাটে শ্রেষ্ঠ যুব সংগঠনদের অনুদানের চেক বিতরণ

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ডিসি সড়কে মাল বোঝাই ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ঘে একই পরিবারের ৩জনসহ ৫ জন নিহত

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে:চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    সখিপুরের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

    নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন


    • বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৩
      সূর্যোদয়ভোর ৬:৫৯
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৪:০০
      মাগরিবসন্ধ্যা ৬:২৭
      এশা রাত ৭:৪৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।