আজ শনিবার | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৮ই রমজান, ১৪৪৭ হিজরি | সকাল ৮:০৫

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বৃহস্পতিবার তিনি নিজেই আশুলিয়ার কাঠগড়ার আলতাফ নগরসহ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন ঢাকা-১৯ আসনের নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।এসময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা এই অভিযানে উপস্থিত ছিলেন।
এ সময় তিনি আশুলিয়ার আলতাফনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবন মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে পতিত আওয়ামী লীগ নেতা রুবেল মÐল ও বাবুল নামে দুইজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় অভিযোগকারীরা উপস্থিত ছিলেন। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে সংসদ সদস্যের অভিযানের খবর পেয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, চাঁদাবাজদের কোনো দল নাই। সে যেই দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, তার নির্বাচনি প্রতিশ্রæতি অনুযায়ী ক্ষমতার প্রথম ১০০ দিনের মধ্যে এ ধরনের অভিযান চালিয়ে ক্রিমিনাল, চাঁদাবাজ, জমিদখলকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিজে থেকে অভিযান পরিচলনা করবেন।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, দুই চাঁদাবাজের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শনিবার, ৭ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০০ |
| সূর্যোদয় | ভোর ৭:১৫ |
| যোহর | দুপুর ১:০৯ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৪ |
| এশা | রাত ৮:১৯ |