আজ সোমবার | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৫৭

শিরোনাম :

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী কক্সবাজারে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি, যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে যাব শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরণটাই ছিল আলাদা:মিয়া গোলাম পরওয়ার

প্রকাশ: ৬ মার্চ, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ

অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরণটাই ছিল আলাদা। উনারা (অন্তর্বর্তী সরকার) ভেবেছিল জনগণ বা ভোটাররা হয়তো বুঝতে পারবে না। ভোটাররা ভোট কেন্দ্রে গেল, ভোট দিল। কিন্তু কামটা কখন সারা যায়? দক্ষ ইঞ্জিনিয়াররা সেই ইঞ্জিনিয়ারিংটা ঠিক মতোই করেছে।

শুক্রবার জুমার পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সারাদিন ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়েছেন এবং ভোট দেয়ার চেষ্টা করেছেন। এজন্য আমরা ধন্যবাদ জানিয়েছি নির্বাচন কমিশন এবং তৎকালীন অন্তর্বর্তী সরকারকে। কিন্তু দুঃখ বেদনা এবং রহস্যের জন্ম দিয়েছে, ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর যখন ভোট গণনার, রেজাল্ট সিট তৈরি করা, ফলাফল ঘোষণাসহ প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।

অল্প অল্প ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হলো উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এটা বড় ইঞ্জিনিয়ারিং। জামায়াত আমীরকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন আপনারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলেন, কারা ইঞ্জিনিয়ারিং করেছিল। আমীরে জামায়াত জবাব দিয়েছিলেন- সরাসরি প্রমাণ ছাড়া জবাব দেয়া কঠিন। তবে অতীতে দেখা যায়, যারা এই অপরাধ করে কারচুপি ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত থাকে, কোন না কোনভাবে সত্য বেড়িয়ে আসে।

সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের উদ্দেশ্যে পরওয়ার বলেন, আপনি আপনার বক্তব্য অডিও-ভিডিওটা বারবার দেখুন, শুনুন। আপনি কি বলেছেন? আপনির প্রতিবাদ এবং চারিদিকে যখন বিক্ষুদ্ধ সমালোচনার অভিযোগ তদন্তের দাবি উঠলো। আপনি সেটাকে ব্যাখ্যা দিতে চেষ্টা করেছেন সোশ্যাল মিডিয়াতে- আমি এটা কোন রাজনৈতিক দলকে মিন করে বলিনি। উগ্রবাদদেরকে মিন করেছি। আপনার কথায় আপনি আবার ধরা পড়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, নারীর অধিকার, ক্ষমতা, মর্যাদার প্রশ্নের জবাবে আপনি (রিজওয়ানা) বলেছেন বিরোধী দলে যদি তারা থেকেও থাকে, তাদেরকে আমরা মেইনস্ট্রিমে আসতে দেইনি। ‘ইউ মিন বাই দিস টাইপ অফ কমেন্ট’ বিরোধী দল তো উগ্রবাদের মধ্যে নাই। যারা রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে, সকলেই নির্বাচন কমিশনের নিবন্ধিত দল।
মিয়া পরওয়ার বলেন, ইসলাম কোনো উগ্রবাদ কোনো চরমপন্থাকে সমর্থন করে না। আপনি সাক্ষাৎকারে মিন করতে চেয়েছেন ইসলামী রাজনীতি যারা করে নারীর ক্ষমতার মর্যাদার ব্যাপারে আপনি তাদেরকে দোষী করতে চেয়েছেন। আপনারা নারীবাদী হওয়ার দাবি করে যা বলেন তার চেয়ে হাজারো লক্ষ গুণ নারীর মর্যাদা ইসলাম দিয়েছে।

তিনি জানান, এক সাক্ষাতকারে সাবেক এই উপদেষ্টা মবের শিকার হলে জামায়াত-শিবির দায়ী করবেন বলেও জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রসঙ্গে মিয়া পরওয়ার বলেন, বাংলাদেশের নিরপেক্ষ সরকারের একটি প্রথা রয়েছে। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে নিরপেক্ষ সরকারের কেউ যান না। যারা বিশেষ কোনো দলকে ক্ষমতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারে থেকেও চেষ্টা করেছেন। বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে আত্মবিচার করুন। আপনি বিবেকের দংশনে নিশ্চয় দংশিত হবেন। ঐসময় প্রচেষ্টা করেছেন বলেই পুরস্কার হিসেবে পররাষ্ট্রমন্ত্রী পদটা পেয়েছেন। অন্তর্বর্তী সরকারে দেশে এই প্রথা কখনো ছিলো না। এই মধ্যে, ভালোবাসার মধ্যে নিশ্চয় কোনো রহস্য আছে।

এছাড়াও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেয়ার অভিযোগের তদন্তের জন্য সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবিও জানান জামায়াত নেতারা।

সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল বের করেন।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

    বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী

    কক্সবাজারে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি, যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে যাব

    দেশের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি

    শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬

    সবুজ বাংলাদেশের স্বপ্ন-রাণীশংকৈলে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    কুড়িগ্রামে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

    ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন

    কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী

    কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    দুবাই ভ্রমণে সুখবর: ৪৮ কর্মঘণ্টার মধ্যেই মিলবে পর্যটন ভিসা

    চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে : মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ঢাকা বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার মূল্যে ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত

    জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শেকৃবিতে বৃক্ষরোপন

    ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

    জেডআরএফ‘র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

    রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: ডেথ রেফারেন্স হাইকোর্টে মামলা হাইকোর্টে পাঠানো হয়েছে

    পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলা থেকে উদ্ধার

    জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সখিপুরের মুসাররাত সানান রহমান

    মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ


    • সোমবার, ১৫ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৪
      সূর্যোদয়ভোর ৬:১১
      যোহরদুপুর ১২:৫৯
      আছরবিকাল ৪:১৭
      মাগরিবসন্ধ্যা ৭:৪৭
      এশা রাত ৯:১৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।