
নজরুল ইসলাম মানিক , সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সোমবার সকাল থেকে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ সময় বিক্ষোভের মধ্যে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। সংঘর্ষ ও উত্তেজনার জেরে শিল্পাঞ্চলের একাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকাল ১০টার পর আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।
কয়েকটি পোশাক কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করলে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ সময় সংঘর্ষের মধ্যে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
অন্যদিকে, আশুলিয়ার আর্টিস্টিক ডিজাইন লিমিটেড নামের একটি কারখানায় হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে শারমিন গ্রুপের কারখানাও বন্ধ ঘোষণা করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কয়েকটি কারখানার শ্রমিক কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ কাজ করছে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করলে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ সময় সংঘর্ষের মধ্যে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এদিকে, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আশুলিয়ার পাশাপাশি দেশের বিভিন্ন শিল্পাঞ্চলেও শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৮ |
| সূর্যোদয় | ভোর ৭:০৫ |
| যোহর | দুপুর ১২:৪২ |
| আছর | বিকাল ৩:৫৫ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৯ |
| এশা | রাত ৭:৩৬ |