আজ রবিবার | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৫৬

শিরোনাম :

বিএনপি সরকারের দুই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরলেন তার উপদেষ্টা মাহদী আমিন ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সেবা করতেই সরকার পরিচালনার দায়িত্বে এসেছেন:সংবাদ সম্মেলনে আতিকুর রহমান রুমন দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: স্থানীয় সরকার মন্ত্রী মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রত্যেক শ্রেণি-পেশার জন্যই আমরা কিছু না কিছু রেখেছি: জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন:প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম

প্রকাশ: ৫ মার্চ, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। আজ ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন তিনি। দীর্ঘদিন ধরেই ওয়ানডেতে রান খরায় ভুগছেন মুশফিক। গেলো চ্যাম্পিয়নস ট্রফিতেও হাসেনি তার ব্যাট। সবমিলিয়ে শেষ ১৫ ওয়ানডেতে মাত্র ১ ফিফটি করা অভিজ্ঞ এই ব্যাটারের জাতীয় দলে জায়গা নিয়েই প্রশ্ন উঠছিল। কবে ওয়ানডেকে বিদায় জানাবেন এমন আলোচনাও শুরু হয়েছিল সম্প্রতি। এবার মুশফিক নিজেই ওয়ানডেকে বিদায় বলে দিলেন।

অবসরের ঘোষণা দেওয়া স্ট্যাটাসে মুশফিক লিখেন, আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য কৃতজ্ঞ। বিশ্ব ক্রিকেটে আমাদের অর্জন হয়তো সীমিত, কিন্তু এক জিনিস নিশ্চিত—যখনই আমি দেশের জার্সি গায়ে মাঠে নেমেছি, সর্বোচ্চ ১০০% এর বেশি দিয়ে খেলেছি, সততা ও নিষ্ঠার সঙ্গে।গত কয়েকটা সপ্তাহ আমার জন্য অনেক কঠিন ছিল, আর এই সময়েই আমি উপলব্ধি করেছি—এটাই আমার ভাগ্য।’

তিনি আরও লিখেন, ‘পরিশেষে, আমার পরিবার, বন্ধুবান্ধব এবং সেই সমস্ত ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাদের ভালোবাসার জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।’

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেন মুশফিক। এরপর সময়ের ব্যবধানে হয়ে ওঠেন টাইগারদের মিডল অর্ডারের ভরসা। যার জন্য তাকে ডাকা হতো ‘মি: ডিপেন্ডবল’ নামে। তবে অনেকদিন ধরেই মুশফিক নেই চীরচেনা ছন্দে। গেলো চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন মাত্র ২ রান। কিউইদের বিপক্ষে আউট হওয়ার ধরণের জন্য হেড কোচ ফিল সিমন্সের কাছে বকাও হজম করতে হয় তাকে। আজ সকালেও বিসিবি পরিচালক আকরাম খানকে কথা বলতে হয়েছে মুশফিকের অবসর নিয়ে। তখন তিনি বলেছিলেন এটা ক্রিকেটারদের উপর ছেড়ে দিতে। রাতেই নিজে থেকে অবসর নিলেন মুশফিক।

দেশের হয়ে ২৭৪ ওয়ানডে খেলে ৭ হাজার ৭৯৫ রান করেছেন মুশফিক। যেখানে আছে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটি। ওয়ানডেতে তার চেয়ে বেশি রান করেছেন শুধু তামিম ইকবাল (৮ হাজার ৩৫৭)। এর আগে ২০২২ সালের ৪ই সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন মুশফিক। দুই ফরম্যাট থেকে বিদায় নেওয়ায় এখন শুধু টেস্ট ক্রিকেটেই দেখা যাবে এই উইকেটরক্ষক ব্যাটারকে।

Please follow and like us:
error5
fb-share-icon
Tweet 120

খেলাধুলা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণ আস্থা রেখেছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ

    বিএনপি সরকারের দুই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরলেন তার উপদেষ্টা মাহদী আমিন

    মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

    রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

    ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সেবা করতেই সরকার পরিচালনার দায়িত্বে এসেছেন:সংবাদ সম্মেলনে আতিকুর রহমান রুমন

    দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

    তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: স্থানীয় সরকার মন্ত্রী

    বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীকে গুম ও হত্যার পূর্বে দুজন ছাত্র নেতা কে গুম করা হয়Lচিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

    টঙ্গীতে থামছেই না নিষিদ্ধ ওলামা লীগের কর্মকান্ড

    পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    চাঁদপুরে পাউবোর প্রকল্পে নামে মিথ্যে সিন্ডিকেটের প্রপাগান্ডা ছড়াছে একটি সিন্ডিকেট “

    মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

    নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রত্যেক শ্রেণি-পেশার জন্যই আমরা কিছু না কিছু রেখেছি: জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান

    পুণ্ড্রনগর বগুড়ার হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

    লালমনিরহাটে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

    আবারো শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা, খুশি শিক্ষার্থী ও অভিভাবকগণ।

    লালমনিরহাটে শিক্ষা সহায়তা পেলে ৬ শিক্ষার্থী

    কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    ওগাঁর পত্নীতলায় হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    আলোকিত লালমনিরহাট গঠনের অঙ্গীকার নিয়ে লালমনিরহাটে বাংলা নববর্ষ উদযাপন

    সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

    আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন:প্রধানমন্ত্রী তারেক রহমান

    আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ

    সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

    দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র দায়িত্ব :সেনানিবাসের প্রধানমন্ত্রী তারেক রহমান

    মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হবে :সংবাদ সম্মেলনে ধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

    ‘স্বাধীনতার পর সংসদীয় ইতিহাসে এক অধিবেশনে এত বিপুল পরিমাণ বিল পাস বা অধ্যাদেশকে আইনে রূপান্তর করার নজির নেই:চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি

    এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব —পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান


    • রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৬
      সূর্যোদয়ভোর ৬:৩৪
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:২১
      এশা রাত ৮:৪০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।