আজ শনিবার | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:০০

শিরোনাম :

দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে : মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। জেডআরএফ‘র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল : ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

টাঙ্গাইলে চায়না হত্যার চার বছর খুনিদের হুমকিতে বাড়ি ছাড়া মামলার বাদী

প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২৬ ৯:৫৭ পূর্বাহ্ণ

সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুর উপজেলার দক্ষিনের শেষ সীমানা মির্জাপুর উপজেলার বংশিনগরে চায়না হত্যাকান্ডের চার বছর। খুনিদের চাপে বাড়ি ছাড়া মামলার বাদী রওশনারা। ন্যায় বিচার ও নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা,স্বরাষ্ট্র উপদেষ্টা,পুলিশের আইজিপি,সিআইডি ডিআইজি, চীফ সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন বিচার না পাওয়া অসহায় বাদী রওশনারা। বিচার না পাওয়া ও কন্যার শোকে মারা গেছেন ৮৭ বছরের বৃদ্ধা বিধবা সাবজান বেগম। খুনিচক্র ও প্রভাবশালীদের চাপে মৃত সাবজান বেগমের চার কন্যা মিনা,বেদানা,আন্না ও রওশনারা রচনাসহ পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন। বাদীর অভিযোগ চাঞ্চল্যকর হত্যা মামলাটি সিআইডি(গোয়েন্দা বিভাগ)তদন্ত করলেও আসামীপক্ষের সঙ্গে যোগসাজশে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছেন। মামলাটি একের পর এক হচ্ছে আইও বদল,বাদীর সাথে নেই কোন সমন্বয়।টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৩নং বাঁশতৈল ইউনিয়নের বংশিনগর(চান্দেরচালা) চাঞ্চল্যকর এ খুনের ঘটনাটি ঘটে বিগত ২০২২সালের ৫ এপ্রিল। খুন হওয়া চায়না ওই এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে। রবিবার(১৮জানুয়ারী) খুনের শিকার চায়নার বোন রওশনারা আক্তার রচনা বলেন,আসামীরা গ্রেফতার না হওয়ায় খুনিদের চাপে গত চার বছর যাবৎ তিনি বাড়ি ছাড়া। তার ও পরিবারের কোনো নিরাপত্তা নেই। বোনের শোকে তার বৃদ্ধ মা মারা গেছে। বংশিনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তাহেজ উদ্দিন(৪০) বিয়ের প্রলোভনে দীর্ঘদিন বড় বোন চায়নার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। ঘটনা জানাজানি হলে চায়না আক্তার বিয়ের জন্য তাহেজ উদ্দিনকে চাপ দেয়। বিগত ২০২২ সালে ০৫ এপ্রিল কৌশলে প্রতারণার ফাঁদে ফেলে চায়নাকে তাদের বাড়ি নিয়ে তাহেজ উদ্দিন,তার স্ত্রী হনুফা বেগম,ইন্নছ আলী,তার স্ত্রী তারা ভানু,হিকমত তার স্ত্রী লিপি,রবিউল তার স্ত্রী লিলি,চান্দে তার স্ত্রী আনোয়ারা বেগম ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে হত্যা করে চায়নার লাশ পাশর্^বর্তী শাল-গজারির বনে ফেলে রাখে বলে বাদীর অভিযোগ। পুলিশ শাল-গজারির বন থেকে ক্ষত বিক্ষত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করে।চায়নাকে অমানুষিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে চায়না হত্যার সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারী তাহেজ উদ্দিন ও তার পরিবারের সদস্যদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে। চায়নাকে হত্যার ঘটনা ফাঁস ও গ্রেফতার থেকে বাঁচতে মূল ঘাতক তাহেজ উদ্দিন বিষপানে আতœহত্যা করে। হত্যার সঙ্গে জড়িত তাহেজের স্ত্রী হনুফা বেগম, তার ভাই ইন্নছ আলী তার স্ত্রী তারা ভানু,বোন লিলি ও তার স্বামী রবিউলসহ সন্দেহজনক একাধিক খুনিকে পুলিশ আজও গ্রেফতার করছে না বলে অভিযোগ করেছে চায়নার অসহায় পরিবার। মূল ঘটনা ধামাচাপা দিতে হত্যাকারীরা অসহায় পরিবারকে নানাভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছে। প্রভাবশালীমহলের যোগসাজশ ও মোটা অংকের টাকার বিনিময়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে অসহায় পরিবার। বাদীকে না জানিয়েই মামলাটি থানা থেকে সিআইডিতে স্থানান্তর করার পর শুধু আইও বদলের মাধ্যমে চার বছর অতিবাহিত হয়েছে মামলাটির কোন সুরাহা হয়নি।

ঢাকা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী

    কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    দুবাই ভ্রমণে সুখবর: ৪৮ কর্মঘণ্টার মধ্যেই মিলবে পর্যটন ভিসা

    চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে : মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ঢাকা বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার মূল্যে ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত

    জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শেকৃবিতে বৃক্ষরোপন

    ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

    জেডআরএফ‘র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

    রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: ডেথ রেফারেন্স হাইকোর্টে মামলা হাইকোর্টে পাঠানো হয়েছে

    পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলা থেকে উদ্ধার

    জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সখিপুরের মুসাররাত সানান রহমান

    মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

    ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল : ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

    ভুমি সেবার মান যাচাই করতে হঠাৎ ভুমি প্রতিমন্ত্রীর পদচারনা আশুলিয়া রাজস্ব সার্কেল ভুমি অফিসে

    বাউফলে নিজ বাসায় মিললো মুক্তিযোদ্ধার পঁচাগলা লাশ উদ্ধার

    সকল ধর্মের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী মন্ত্রী মির্জা ফখরুল

    পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হত্যা: রাজধানীর গেন্ডারিয়ায় যুবক খুন : প্রধান আসামি বাঘা র‌্যাবের হাতে গ্রেফতার

    ২২ লাখ ক্ষুদে শিক্ষার্থীর অবিস্মরণীয় ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে থাকবেন প্রধানমন্ত্রী:উপদেষ্টা মাহদী আমিন

    ন, বর্তমান সরকার ‘শিষ্টের পালন ও দুষ্টের দমন’ এবং ‘পুরস্কার ও তিরস্কার’ (Punishment and Reward) নীতিতে গভীরভাবে বিশ্বাসী

    রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

    বিটিভি জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফা থেকে ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি

    বিসিবি নবনির্বাচিত সভাপতি ও পরিচালনা পর্ষদের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    ঢাকা থেকে কয়টি পত্রিকা প্রকাশিত হয় সংসদে জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।


    • শনিবার, ১৩ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৩
      সূর্যোদয়ভোর ৬:১১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:১৭
      মাগরিবসন্ধ্যা ৭:৪৬
      এশা রাত ৯:১৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।