আজ বুধবার | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৩৭

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ সাভারে মাদককান্ডে জড়িত থাকার দায়ে সাভার থানার ওসিসহ ৪ কর্মকর্তা ক্লোজের পরে এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমানকে একই অভিযোগে ক্লোজ করা হয়েছে। সোমবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ রাজিব মিনা স্বাক্ষরিত পত্র আদেশে এ তথ্য জানাগেছে।
সোমবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ রাজিব মিনা স্বাক্ষরিত পত্র আদেশে এ তথ্য জানাগেছে সাভারে মাদককান্ডে জড়িত থাকার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমানকে একই অভিযোগে ক্লোজ করা হয়েছে। দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য অধিদপ্তরের এ পরিদর্শকসহ তার টিমের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি এ টিমের এস আই জেরিন সুলতানা ও কনস্টেবল আবদুল্লাহ আল মাসুমকে আটকে মাদক সম্রাট শামীম মারধর করে। পরে ক্ষমা চেয়ে ছাড়া পায়।
এ ছাড়া আশুলিয়ায় বুড়ীর বাজার সংলগ্ন সবচেয়ে বড় গাঁজার স্পটে মাসোহারা আনতে গিয়ে গাঁজা ব্যবসায়ী পারভীন ও তার মেয়ে মুক্তির লোকজন ও গাঁজা সেবীদের হামলায় বেশ কয়েক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মী আহত হন।
উল্লেখ্য,সাভার পৌর এলাকার পালোয়ান পাড়ায় মাদক সম্রাট শামীমের স্পষ্টে সম্প্রতি দুই টিভি সাংবাদিককে পিটিয়ে ও কুপিয়ে আহত করে মাদক ব্যবসায়ী ও তার সহযোগীরা। এ ঘটনাটি বেশ আলোচিত হয়।
বুধবার, ৩ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৫ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪২ |
| এশা | রাত ৯:০৯ |