আজ শনিবার | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৫৮

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সোমবার ৮ জুন সময় ১০ টা ৬ মিনিট । হঠাৎ ভুমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পদচারনা আর গোপনে তথ্য সংগ্রহে ব্যস্ত সময় পার করলেন আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অফিসে ও আসপাশে দোকানপাটে।
সোমবার ৮ জুন সময় ১০ টা ৬ মিনিটে পতাকা বিহীন পাজেরো গাড়ি থেকে নামলেন ভুমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অফিসের সামনে। কেহ বুঝে উঠার পুর্বেই মন্ত্রী নিজ গতিতে হেঁটে হেঁটে প্রত্যেকটি দোকানের লোকজন ও আইনজিবীদের সাথে কথা বলেন । এই অফিসের বাহিরে ও আশপাশে নামজারী আবেদন কারক ও বিভিন্ন কম্পিউটার অপারেটরদের সাথে আলাপ করেন এবং আইনজিবীদের সাথেও আলাচারিতা করেন। এই অফিসের সেবা দেওয়ার পরিবর্তে অর্থ গ্রহন সুবিধা আছে কিনা। কম্পিউটার অপারেটর মোস্তফা বলেন মন্ত্রী আমাকে সাধারণ মানুষের মতো জিজ্ঞাসা করেন এই অফিসে অবৈধ ভাবে কোন অর্থ লেনদেন বা গ্রাহক হয়রানী হয় কি এই প্রশ্নের জবাবে সে বলে আমরা বাহিরে শুধু গ্রাহকদের বিভিন্ন প্রকার আবেদন করে থাকি ওই অফিসের ব্যপারে কিছুই জানিনা। পরে ধীরে ধীরে ভুমি অফিসের দ্বিতীয় তলায় উঠে পরেন। এসময় প্রত্যেকটি কক্ষে অবস্থান করে কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন কারো কোন প্রকার সমস্যা আছে কি এবং গ্রাহকরা এই অফিসে সঠিক সেবা পাচ্ছে কি জানার চেষ্টা করেন প্রতিমন্ত্রী।
বিভিন্ন সুত্রে জানাগেছে, এই অফিস প্রধান সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আক্তার কর্মদিবসে সকাল ৯ টার পুর্বেই উপস্থিত থাকেন এবং প্রতিনিয়ত কানুনগো মনিরুল ইসলাম , সার্ভেয়ার মো: মোর্শেদ , ওয়াসিম , নাজির সোহানুর রহমান, মিসকেস সহকারী রইসুল আলম, ভিপি সহকারী ইকবালসহ সকল ৪র্থ শ্রেনীর কর্মচারীবৃন্দরা যথাসময়ে অফিসে কর্মযোগ্যে লিপ্ত হন। যার কারনে গ্রাহকরা এই অফিসে ভুমি সেবা সঠিক ভাবে পেয়ে থাকে ।
শনিবার, ১৩ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৩ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ |
| এশা | রাত ৯:১৪ |