আজ বুধবার | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৩৬

শিরোনাম :

ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যশোর এর কৃতিসন্তান বাংলাদেশি সাংবাদিক কাজী মেহেদী হাসানের যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি লাভ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন : জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চাঁদপুর এর সন্তান সিআইডি”র ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান অগ্রণীতে আওয়ামীপন্থী নির্বাহীদের দৌরাত্ম: নাভিশ্বাস সাধারণ কর্মকর্তাদের নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার পেট্রোল ১৪০ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ: ১ জুন সোমবার থেকে কার্যকর ‘দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে সরকার বদ্ধপরিকর: জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনার একটি মামলাকে ঘিরে ফেসবুকে ‘প্রায় ১২ হাজার কোটি টাকা লেনদেন:পোস্ট দেওয়ায় ‘পাটোয়ারী বাবু’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনার একটি মামলাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘প্রায় ১২ হাজার কোটি টাকা লেনদেন’ হয়েছে —এমন দাবি করে পোস্ট দেওয়ায় ‘পাটোয়ারী বাবু’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ওই পোস্টকে ঘিরে আদালত অবমাননার অভিযোগের বিষয়টি আমলে নিয়ে এ আদেশ দেন। একইসঙ্গে পোস্টটিতে লাইক, কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে বিশেষ প্রসিকিউটর তানভীর জোহার নেতৃত্বে একটি পুলিশ দল রাজধানীর উত্তরায় অভিযান চালায়। তবে অভিযানে ওই ব্যক্তিকে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, যে মোবাইল ডিভাইস ব্যবহার করে সংশ্লিষ্ট ফেসবুক আইডি থেকে পোস্টটি দেওয়া হয়েছিল, সেটি জব্দ করা হয়েছে। ডিভাইসটি এখন তদন্তের স্বার্থে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এদিকে ট্রাইব্যুনাল ওই ব্যক্তির বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশও দিয়েছেন।

ফেসবুকে দেওয়া পোস্টে ‘পাটোয়ারী বাবু’ নামের ওই ব্যক্তি লেখেন, ‘দেশরত্ন শেখ হাসিনাকে সাজানো মামলায় মৃত্যুদণ্ড দিতে বিভিন্ন দেশ ও গোষ্ঠীর কাছ থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা খেয়েছে আসিফ নজরুল, শিশির মনির, তাজুল ইসলাম ও বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। ঘটনা জানাজানি হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েব করে কম্পিউটারের হার্ডড্রাইভ পরিবর্তন করে ইতোমধ্যে অবৈধ ক্যাঙ্গারো কোর্টের অবৈধ প্রসিকিউটর তাজুল পালিয়েছে! যেকোনো সময় অন্যরাও পালিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

পোস্টে তিনি আরও লেখেন, ভদ্রবেশি উচ্চশিক্ষিত এই সকল ধুরন্ধর জালিয়াতচক্র যদি বিনা বিচারে দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, তার দায় দায়িত্ব সম্পূর্ণ বর্তমান সরকারকে নিতে হবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কেউ আইন ও বিচারের ঊর্ধ্বে নয়।

গত ২০ মাস অবৈধ সরকারের অবৈধ আইন উপদেষ্টা মিথ্যাবাদী আসিফ নজরুল, আইনজীবী শিশির মনির, প্রতারক অবৈধ প্রসিকিউটর তাজুল ইসলাম ও বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এরা বাংলাদেশের বিচার আইন আদালত নিয়ে যে তামাশা করেছে অবশ্যই তারা শাস্তি পাওয়ার যোগ্য।’সূত্র : কালবেলা

আইন/আদালত

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

    যশোর এর কৃতিসন্তান বাংলাদেশি সাংবাদিক কাজী মেহেদী হাসানের যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি লাভ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন : জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

    জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান

    চাঁদপুর এর সন্তান সিআইডি”র ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান

    সাভারে মাদক ব্যবসায়ীর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে মাদক নিয়ন্ত্রনের পরিদর্শক ক্লোজ

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এর গভীর দুঃখ ও শোক প্রকাশ:নারী ফুটবল দলের শিউলি আজিমের মা বাসনা আজিম-এর মৃত্যু

    মালয়েশিয়ার পথে প্যারা থ্রো বল দল, পদক জয়ের প্রত্যাশায় প্রতিমন্ত্রী আমিনুল হক

    অগ্রণীতে আওয়ামীপন্থী নির্বাহীদের দৌরাত্ম: নাভিশ্বাস সাধারণ কর্মকর্তাদের

    সাভারের বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিনের পরলোক গমন

    লালমনিরহাটের পাচার হয়ে যাওয়া যুবকদের দেশে ফেরানো ও দোষীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি

    নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার পেট্রোল ১৪০ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ: ১ জুন সোমবার থেকে কার্যকর

    ‘দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে সরকার বদ্ধপরিকর: জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

    গাজীপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার

    চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    কুয়েতের বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান : বেশ কয়েকজন মার্কিন নাগরিক আহত

    যখন কেউ ছিলনা তখন জিয়াউর রহমান নিজের এবং পরিবারের জীবন বিপন্ন করে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধে নেমে পড়েছিলেন ‎…………আহমেদ আযম খান

    নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা ও অ্যালামনাই গঠন অনুষ্ঠান

    নওগাঁর পত্নীতলায় খলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

    বাংলাদেশে কোনো দুষ্কৃতি সংগঠন বা কোনো দুষ্কৃতি নেতৃবৃন্দের রাজনীতি করার অধিকার থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

    “জিয়াউর রহমানের দূরদর্শী দর্শন”

    রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান:বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে দুই সিটির দুই কর্মকর্তা বহিস্কার

    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার

    আজ ঈদের দিন নামাজ শেষে বাবা – মা -ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    মনের পশুত্ব ত্যাগ করে ত্যাগের মহিমায় দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

    জামাত কর্মীকে সহযোগিতা করে অসাধারণ দৃষ্টি স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক

    শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান


    • বুধবার, ৩ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৫
      সূর্যোদয়ভোর ৬:১১
      যোহরদুপুর ১২:৫৭
      আছরবিকাল ৪:১৬
      মাগরিবসন্ধ্যা ৭:৪২
      এশা রাত ৯:০৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।