আজ শনিবার | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:০৫

শিরোনাম :

চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহ্‌দী আমিন দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্বর্ণপদক জয় করায় সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে:পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে – ধর্মমন্ত্রী কায়কোবাদ গুম অধ্যাদেশের আওতাধীন অপরাধগুলো ট্রাইব্যুনাল আইনে আগেই সংবিধিবদ্ধ ছিল; তাই আলাদা অধ্যাদেশ অপ্রয়োজনীয়:চিফ প্রসিকিউটর রিমান্ড নামঞ্জুর করে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত আমাদের সরকার নির্বাচনের দুই- তিন বছর আগে থেকে দেশের স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছিল:প্রতিমন্ত্রী মোঃ আমিনুল সরকার ক্রীড়া ব্যক্তিত্বদের পাশে সবসময় থাকবে:সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

বহুবছর পর দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায়: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২১ মার্চ, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ

প্রত্যাশিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশবাসীর কাছে অনুরোধ থাকবে তাদের সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার জনগণের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ চালিয়ে যাবে। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, বি‌শিষ্ট নাগ‌রিক ও শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। বহুবছর পর দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায়। তারেক রহমান বলেন, দেশের নাগরিক হিসেবে আল্লাহর কাছে দোয়া করি দেশের মানুষ যেভাবে নির্বিঘ্নে ঈদ উদযাপন করেছে আগামী দিনগুলোতে আরো বেশি করে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে সক্ষম হই। দেশের সকল শ্রেনী পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঈদ উদযাপনের প্রত্যাশা পূরণে আল্লাহর কাছে রহমত প্রার্থনা করি। সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। দেশবাসীর কাছে অনুরোধ থাকবে তাদের সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ চালিয়ে যাবে। দলমত নির্বিশেষে সবাই ভালো থাকবেন। প্রধানমন্ত্রী শ্রদ্ধাভরে স্মরণ করেন ৭১এর মুক্তিযোদ্ধাদের। ২৪ ছাত্রজনতার আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনে এর শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করে সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। এরপর যমুনায় আসেন। সেখানে সর্বস্ত‌রের মানু‌ষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে তার বাবা প্রয়াত প্রে‌সি‌ডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক,সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াসহ ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারা একে একে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

কুটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময়ে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।

Please follow and like us:
error5
fb-share-icon
Tweet 120

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

    মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

    ভাগ্যের সন্ধানে প্রবাসে গিয়ে ফিরছে লাশ-দক্ষিণ আফ্রিকায় রাণীশংকৈলের তরুণকে গুলি করে হত্যা

    মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহ্‌দী আমিন দ্বিপাক্ষিক বৈঠক করেছেন

    জীবননাশের শঙ্কা:প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রাজধানীর বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসেন শান্ত

    পার্বত্য উৎসবে আর ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব পরিচয়ে উৎসব পালনের ঘোষণা পার্বত্য মন্ত্রীর

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (প্রায় ৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১ জন আটক

    নড়াইলে মায়ের বিরুদ্ধে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ মা আটক

    আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

    বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আপন ভাগিনা ও ক্যাশিয়ার শাহীনকে গ্রেপ্তার করেছে পিবিআই

    স্বর্ণপদক জয় করায় সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে:পররাষ্ট্র মন্ত্রণালয়

    ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনার একটি মামলাকে ঘিরে ফেসবুকে ‘প্রায় ১২ হাজার কোটি টাকা লেনদেন:পোস্ট দেওয়ায় ‘পাটোয়ারী বাবু’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

    ১ বছর মেয়াদে কামাল উদ্দিন মজুমদারকে বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয়র শিল্প নগরী জুবাইলে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত হেনেছে ইরান

    হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে – ধর্মমন্ত্রী কায়কোবাদ

    স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মোঃ আবু তৈয়বকে আটক করেছে পুলিশ

    খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে: দীপেন দেওয়ান

    গুম অধ্যাদেশের আওতাধীন অপরাধগুলো ট্রাইব্যুনাল আইনে আগেই সংবিধিবদ্ধ ছিল; তাই আলাদা অধ্যাদেশ অপ্রয়োজনীয়:চিফ প্রসিকিউটর

    রিমান্ড নামঞ্জুর করে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত

    আমাদের সরকার নির্বাচনের দুই- তিন বছর আগে থেকে দেশের স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছিল:প্রতিমন্ত্রী মোঃ আমিনুল

    মাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনই হবে আমাদের সরকারের একটি চ্যালেঞ্জ- পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে লালমনিরহাটে সভা অনুষ্ঠিত

    নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত

    সরকার ক্রীড়া ব্যক্তিত্বদের পাশে সবসময় থাকবে:সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম

    প্রথমবারের মতো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    যুবদল নেতা সালমান হত্যা:ভাড়াটে খুনি গ্রেফতার

    অপরাধ দমনে আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প উদ্বোধন


    • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৪
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১:০০
      আছরবিকাল ৪:২৭
      মাগরিবসন্ধ্যা ৭:১৮
      এশা রাত ৮:৩৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।