আজ | | | |

শিরোনাম :

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আপন ভাগিনা ও ক্যাশিয়ার শাহীনকে গ্রেপ্তার করেছে পিবিআই

প্রকাশ: 8 April, 2026 5:58 pm

ঢাকার নবাবগঞ্জ থানার একটি ব্যাংকের সাবেক শাখা ম্যানেজার মিজানুর রহমান শাহীনকে বুধবার ভোরে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপন ভাগিনা। তাকে ক্যাশিয়ার শাহীন নামে সবাই চিনেন।

গত বছরের ৭ জুলাই তিনি কাতারে পালিয়ে যান। গতকাল তিনি কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফেরার পর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে দোহার থানায় একটি হত্যা মামলা রয়েছে।

দোহার থানায় দায়ের করা রাফি করিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই জামাল উদ্দিন বলেন, গত ২০ মে রাতে দোহারের শাইনপুকুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা স্থানীয় যুবক রাফি করিমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রাফি করিমের মা আনোয়ারা খানম বাদী হয়ে ৫ জন আসামীর নাম উল্লেখ দোহার থানায় মামলা করেন। মামলা দায়েরের পর মিজানুর রহমান শাহীন আত্মগোপনে যান। পরে ৭ জুলাই তিনি কাতারে চলে যান।

তদন্তকারী কর্মকর্তা আরো বলেন, রাফি করিম হত্যা মামলায় এজাহারভূক্ত আসামী শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছেন। এদের মধ্যে আলামিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগের সরকারের সময় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর ভাগিনা শাহীন শাইনপুকুর এলাকার বেশ কয়েকটি দীঘি দখল করেন। দখল করা দীঘিগুলোর মধ্যে রাফি করিমদের কয়েকটি দীঘি রয়েছে। ৫ আগষ্টের পর রাফি করিম তাদের দীঘির নিয়ন্ত্রন নেয়। এর জের ধরে শাহীন তাকে হত্যার পরিকল্পনা করে। শাহীনের নির্দেশে তারা (আলামিনসহ অন্যরা) রাফি করিমকে কুপিয়ে হত্যা করে।

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তারকৃত মিজানুর রহমান শাহীনকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার আদালতে পাঠায় মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত রিমান্ড শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল উদ্দিন আরো বলেন, মিজানুর রহমান শাহীন কাতার থেকে বাংলাদেশে আসার কারণ ছিল যে ঢাকাস্থ জার্মান দূতাবাসে বুধবার তার ভিসা প্রদানের বিষয়ে সাক্ষাতকার ছিল। ওই সাক্ষাতকার দেয়ার জন্য তিনি দেশে আসছিলেন।

অপরাধ ঢাকা রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার

    নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু : তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু- এলাকায় শোকের ছায়া

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    সখিপুরে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকর্মীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    কোন নেতাকর্মী দ্বারা যেন কোন জনগণ হয়রানির শিকার না হয়-সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    ভুয়া শিক্ষার্থী দেখিয়ে দেড় কোটি টাকার ভবন- রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজে অভিনব প্রতারণা

    বাসা-বাড়িতেই চলছিল অনৈতিক কাজ: সখিপুরে ৩ পতিতা ১ খদ্দের ও বাড়িওয়ালী আটক।

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

    রাজধানীর বিমানবন্দর এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিট বিএনপির সভাপতি আটক

    ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

    ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম


    • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৪
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৫
      এশা রাত ৮:৩১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।