আজ | | | |

শিরোনাম :

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

“নারী সমাজ ওদের লাল কার্ড প্রদর্শন করবে” — নামাউক সেমিনারে তুলি

প্রকাশ: 4 February, 2026 3:51 pm

স্টাফ রিপোর্টার:নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা প্রশ্নে আপস নয়— এমন কঠোর অবস্থান ব্যক্ত করে ঢাকা–১৪ আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন,“নারীদের সম্মান নিয়ে যারা কটূক্তি করে, তাদের নারী সমাজ এবার লাল কার্ড দেখাবে।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীতে নারী মানবাধিকার উন্নয়ন কর্মসূচী (নামাউক) আয়োজিত এক সেমিনার ও মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তুলি বলেন,“একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নারীদের মর্যাদা ও সম্মান নিয়ে বিতর্কিত কথাবার্তা বলছে। কর্মজীবী নারীদের যে ভাষায় তারা কথা বলেছেন, সে ভাষা আমি উচ্চারণ করতে পারবো না। শুধু বলবো— আপনারাও কোনো না কোনো মায়ের সন্তান। মা’কে সম্মান দিতে না পারলে অন্তত অপমান করবেন না।”
তিনি বলেন, নারীদের অবমাননা করে রাজনীতি করা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।

গুম-নির্যাতনের বিরুদ্ধে নারীদের ভূমিকা-বিগত ১৬ বছরের রাজনৈতিক বাস্তবতার কথা তুলে ধরে তিনি বলেন,“আমাদের কারো ভাই, কারো সন্তান, কারো স্বামীকে গুম করা হয়েছে। সেই ভয়ঙ্কর সময়ে রাজপথে লড়াই ও সংগ্রাম করেছে মা ও মেয়েরা। তাদের ত্যাগের ওপর দাঁড়িয়ে আজ কেউ কেউ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন।”
তিনি জানান, সেই আন্দোলনের ধারাবাহিকতায় এবার নারীরাই অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে।

তুলি বলেন,“ঢাকা–১৪ আসনের নারীসহ দেশের সকল নারী সমাজ এবার তাদের লাল কার্ড প্রদর্শন করবে। অন্যায়, অপমান ও বৈষম্যের রাজনীতি আর চলবে না।”
তিনি আরও বলেন,“তারেক রহমানের নেতৃত্বে গণজাগরণ শুরু হয়েছে। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত।”

নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন,“আমি নিজেও একজন নারী ও মা। আমি জানি কিভাবে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। খুনী হাসিনাকে ভয় পাইনি, সুতরাং কোনো অন্যায় ও অত্যাচারের কাছেও মাথা নত করবো না।”

তিনি গুম হওয়া স্বজনদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে বলেন,“যতদিন না গুম হওয়া স্বজনদের ফিরিয়ে আনতে পারবো, ততদিন আমাদের রাজপথের লড়াই চলবে।”

উপস্থিতিসেমিনারে মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, নারী নেত্রী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় নারীর অধিকার, নিরাপত্তা ও রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

নির্বাচন সামনে রেখে নারীর মর্যাদা ও অধিকারকে কেন্দ্র করে এই সেমিনার নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। তুলি’র বক্তব্যে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও প্রতিবাদের আহ্বান স্পষ্ট হয়ে উঠেছে।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার

    নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু : তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু- এলাকায় শোকের ছায়া

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    সখিপুরে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকর্মীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    কোন নেতাকর্মী দ্বারা যেন কোন জনগণ হয়রানির শিকার না হয়-সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    ভুয়া শিক্ষার্থী দেখিয়ে দেড় কোটি টাকার ভবন- রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজে অভিনব প্রতারণা

    বাসা-বাড়িতেই চলছিল অনৈতিক কাজ: সখিপুরে ৩ পতিতা ১ খদ্দের ও বাড়িওয়ালী আটক।

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

    রাজধানীর বিমানবন্দর এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিট বিএনপির সভাপতি আটক

    ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

    ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম


    • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৪
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৫
      এশা রাত ৮:৩১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।