আজ শুক্রবার | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৩৯

গুম সংক্রান্ত কমিশনে এ পর্যন্ত এক হাজার ৭৫২টি অভিযোগ জমা পড়েছে। মঙ্গলবার দুপুরে কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশন সভাপতি মইনুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘জমা পড়া অভিযোগগুলোর মধ্য এক হাজার অভিযোগ যাচাই-বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে।’
কমিশন সভাপতি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই-আড়াই বছরে আটক এক হাজার ৬৭ জনের নাম-ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘‘গুমের শিকার ৩৩০ জনের অবস্থান জানতে অনুসন্ধান চলছে। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ‘ক্ষীণ’। তবে কয়েকজন বেঁচে থাকতে পারে।”
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:১৮ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৬ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২১ |
| এশা | রাত ৮:৩৯ |