আজ বুধবার | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৩৭

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে নকল ডার্বি-স্টার ব্র্যান্ডের সিগারেট, প্রসেসড তামাক ও নকল সিগারেট তৈরীর ফিল্টার উদ্ধার করেছে র্যাব কুষ্টিয়া।
গত ০৯ মে ২০২৬ খ্রি. মধ্যরাতে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ১০নং দৌলতপুর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামস্থ মোঃ আহসান হাবীব এর ভাড়ায় প্রদানকৃত ফ্যাক্টরীতে” নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট প্রস্তুত ও অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে হেফাজতে রেখেছে । সেই মোতাবেক অত্র ক্যাম্পের একটি আভিযানিক দল ও সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট
সার্কেল-২,ভেড়ামারা,কুষ্টিয়া সহ অদ্য ০৯/০৫/২০২৬ খ্রিঃ ০১৩৫ ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের ইঙ্গিত পেয়ে ভাড়ানেয়া উক্ত অবৈধ সিগারেট কোম্পানির মালিক ও ম্যানেজারসহ কর্মচারিরা পালিয়ে যায় এবং উক্ত স্থান হতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২,ভেড়ামারা,কুষ্টিয়া ১,০০,০০০ শলাকা নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট, ১৫০ কেজি তামাক, সিগারেট তৈরীর ফিল্টার ২৪,০০০ শলাকা জব্দ তালিকামূলে তার হেফাজতে নেন, ফ্যাক্টরী ও সিগারেট তৈরীর ০৬ টি মেশিন আটক করিয়া সীলগালা করেন। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় প্রচলিত আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
বুধবার, ৩ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৫ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪২ |
| এশা | রাত ৯:০৯ |