আজ বুধবার | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৮:৩৮

লালমনিরহাট প্রতিনিধি:হাসি ফুটুক মলিন মুখে,শান্তি আসুক সবার বুকে -এই স্লোগানে লালমনিরহাটের সীমান্তবর্তী বামনের বাসা গ্রামে ৩০ তরুণের উদ্যোগে অনুষ্ঠিত হলো একবেলার আহার কর্মসূচি। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে আয়োজন ছিল সমাজের গরীব-দুঃখী,অবহেলিত,অসহায় ১ হাজার মানুষের একবেলার খাবার প্রদান।খাবারের মূল মেন্যু ছিল খাসির মাংসের বিরিয়ানি ও ডাল। তাছাড়াও দিনব্যাপী ছিল স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে নানারকম গ্রামীণ খেলার আয়োজন ও মনোজ্ঞ ভাওয়াইয়া,নৃত্য সহ বিভিন্ন গ্রামীণ সংস্কৃতি উৎসব।
আয়োজনকারী তরুণদের সভাপতি বকুল চন্দ্র রায় জানান,সমাজের এখনো অনেক মানুষ রয়েছে যারা সারা মাসেও এক বেলা উন্নত খাবার খেতে পারে না।তাই তাদের একত্রিত করে পুষ্টিগুণ সমৃদ্ধ এক বেলার আহারের এ আয়োজন।
সাধারণ সম্পাদক শেখ সোলাইমান আলী জানান,আমরা নিজেরাই আমাদের আয়ের অংশ থেকে অর্থায়ন করে এ কর্মসূচির আয়োজন করেছি।
অনুষ্ঠানটির সমন্বয়ক সুজন কুমার রায় রুদ্র জানায়, এক বেলা আহারে এ অনুষ্ঠানটি আমরা ৩০ তরুণ মিলে করেছি। আয়োজনে এলাকাবাসীর ব্যাপক সাড়া পেয়েছি। এতে করে মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যবোধ বাড়বে। প্রতিবছরেই আমরা স্থানীয় জনগোষ্ঠী নিয়ে ভিন্নধর্মী আয়োজন করব।
বুধবার, ৩ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৫ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪২ |
| এশা | রাত ৯:০৯ |