আজ শনিবার | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:১২

স্টাফ রিপোর্টার : গাজীপুর সদর থানার ভাড়াইল এলাকায় বৃহস্পতিবার ২৮ মে দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মাহাবুর হাসান বাদশা (২২)। তার বাড়ী গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায়। সে অস্ত্রের ব্যবসা করতো বলে জানান পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভারইল এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড পিস্তলের গুলি এবং ১টি খালি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে আরও ১টি বিদেশি পিস্তল ও অতিরিক্ত গুলি উদ্ধার করা হয়। এ সময় ২টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গাড়ি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
শনিবার, ১৩ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৩ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ |
| এশা | রাত ৯:১৪ |