আজ | | | |

শিরোনাম :

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রজ্ঞাপন জারি – ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার। ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি ঘোষণা : প্রশাসক মিল্টনকে আহ্বায়ক , ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর সদস্য সচিব পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: 3 November, 2026 4:37 pm

ঢাকা, (৩ নভেম্বর, ২০২৬ খ্রি.):স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ জাতীয় সংসদ ভবনে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনার ডেরেক লো (Derek Loh) সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিদ্যমান দ্বিপাক্ষিক চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক ও বাণিজ্য অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে চট্টগ্রামের বে টার্মিনাল প্রকল্প, মুক্ত বাণিজ্য চুক্তি (FTA), সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিঙ্গাপুরের হাইকমিশনার সিঙ্গাপুর পোর্ট অথরিটির (PSA International) মাধ্যমে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালে প্রায় ৮০০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ ও পরিচালনার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বে টার্মিনাল বাস্তবায়নে পিএসএ-র প্রস্তুত থাকার কথা ব্যক্ত করেন এবং জানান যে এটি চালু হলে বাংলাদেশের শিপিং খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যা তৈরি পোশাক (RMG) খাতের শ্রমিকদের সামগ্রিক কল্যাণেও ইতিবাচক প্রভাব ফেলবে। মন্ত্রী এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়, ইনভেস্ট বাংলাদেশ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরামর্শ দেন।

হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সংক্রান্ত আলোচনা চূড়ান্ত ধাপে রয়েছে। মন্ত্রী দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বৃদ্ধিতে এটি দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাইবার স্পেস নিরাপত্তা, ডিজিটাল জালিয়াতি ও স্ক্যাম প্রতিরোধে বাংলাদেশ পুলিশের জন্য প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির অনুরোধ জানান। বাংলাদেশ পুলিশে ‘অতিরিক্ত আইজিপি’-র নেতৃত্বে নতুন ‘পুলিশ সাইবার ইউনিট’ গঠনের প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। সিঙ্গাপুর প্রতিনিধি দল এ বিষয়ে প্রশিক্ষণ ও যৌথ সাইবার তদন্ত সহায়তার ইতিবাচক প্রতিশ্রুতি প্রদান করে।

হাইকমিশনার সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম (SCP)-এর আওতায় বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও তরুণ সংসদ সদস্যদের সিঙ্গাপুরে অভিজ্ঞতা বিনিময় সফর ও বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সুযোগ প্রদানের প্রস্তাব করলে মন্ত্রী এটিকে স্বাগত জানান।

বৈঠকে উভয়পক্ষ দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব ভবিষ্যতে আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার মন্ত্রীকে সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং (Philip Ong), পিএসএ ইন্টারন্যাশনালের আঞ্চলিক প্রধান ওং জি পিং (Wong Tze Ping), এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি বেঞ্জামিন চু (Benjamin Chue) এবং সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার মৃথিনী ত্যাগরাজন (Mrithini TGGRITHARAN) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    প্রজ্ঞাপন জারি – ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

    ইশরাক হোসেনকে সভাপতি করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

    নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন এসপি আল মামুন শিকদার

    কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়কে ব্যক্তিগত বাসা বাড়ির মতো ব্যবহারের অভিযোগ

    ৫০ নং ওয়ার্ডের মুন্সী মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ডিলার নিলয়ের আস্তানায় বিএনপি নেতা সালাম সরকারের নেতৃত্বে আকস্মিক অভিযান

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

    সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত

    স্থানীয় নির্বাচনে বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

    সখিপুরে মাদক মামলায় গ্রেপ্তার ৪

    ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক

    মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার।

    আশুলিয়া শিল্পাঞ্চল উত্তপ্ত, শ্রমিকদের নুন্যতম মুজুরী ৩০ হাজারের দাবীতে বিক্ষোভ

    ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি ঘোষণা : প্রশাসক মিল্টনকে আহ্বায়ক , ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর সদস্য সচিব

    নীতিগত বিচ্যুতির অভিযোগ তুলে কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

    পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন

    মাদক ও কিশোরগ্যাং নির্মূলে উত্তরায় আলোচনা সভা:মাদক ব্যবসা বন্ধ না করলে এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা আব্দুস সালাম সরকার

    সখিপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    কুড়িগ্রামে দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত

    উত্তরখান থানা এলাকা থেকে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ ‘কিলার শিবুলু’ (৪০) নামের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসএআরবি-১

    ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    মির্জাপুরে নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার: মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

    পল্লবীতে ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমি উদ্বোধন, মাঠ ও খেলাধুলার পরিবেশ গড়ার ঘোষণা আমিনুল হকের

    লালমনিরহাটে বন্যা আশ্রয়কেন্দ্র কাম বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

    নড়াইলে পুলিশের অভিযানে ইজিবাইক চোরচক্রের সক্রিয় তিন সদস্য গ্রেপ্তার

    লালমনিরহাটে নোঙ্গর ট্রাস্টের উদ্যোগে তিস্তা নদী শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জাপানে চারদিনের সফল সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি- জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

    তুরাগে স্বামীর হাতে স্ত্রী খুন: ঘাতক স্বামী আটক রক্তমাখা ছুরি উদ্ধার


    • মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৮
      সূর্যোদয়ভোর ৭:০৫
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৫
      মাগরিবসন্ধ্যা ৬:১৮
      এশা রাত ৭:৩৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।