আজ | | | |

শিরোনাম :

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার। ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি ঘোষণা : প্রশাসক মিল্টনকে আহ্বায়ক , ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর সদস্য সচিব পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন পল্লবীতে ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমি উদ্বোধন, মাঠ ও খেলাধুলার পরিবেশ গড়ার ঘোষণা আমিনুল হকের জাপানে চারদিনের সফল সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি- জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক

প্রকাশ: 2 November, 2026 12:49 pm

নিজেস্ব প্রতিবেদক: রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় মাদকের আস্তানা উচ্ছেদের পর এবার তৈরি হচ্ছে ২৬ ফুট প্রশস্ত সড়ক। দীর্ঘদিন ধরে মাদকের আখড়া হিসেবে পরিচিত রেললাইনসংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সড়কটি নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কার্যক্রমও জোরদার হবে বলে আশা করছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইশরাক হোসেন।

ইশরাক হোসেন বলেন, রেললাইনের পাশে রেলের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে বিস্তৃত প্রায় আড়াই কিলোমিটার এলাকায় মাদকের আস্তানা গড়ে তোলা হয়েছিল। সেখানে মাদক সেবন, বিক্রি ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চলত। ইতিমধ্যে শ্যামপুর অংশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, গত দুই সপ্তাহের উচ্ছেদ কার্যক্রমে ২৬ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের পরিবেশ প্রায় তৈরি হয়েছে। কয়েকটি স্থাপনা সরানোর কাজ বাকি রয়েছে। এসব স্থাপনার বেশির ভাগই অবৈধ ও অস্থায়ী।

ইশরাক হোসেন বলেন, সড়কটি নির্মিত হলে এলাকার বিভিন্ন মহল্লার সংযোগ সড়কগুলো খুলে যাবে। এতে সাধারণ মানুষের চলাচল সহজ হবে। পাশাপাশি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনের প্রবেশ ও বের হওয়ার পথ সুগম হবে।

তিনি আরও বলেন, সড়ক নির্মাণের পাশাপাশি এলাকায় স্ট্রিট লাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল কার্যক্রম সহজ হবে এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনের ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডসহ পুরো গেন্ডারিয়ার বাসিন্দারা এ উদ্যোগের সুফল পাবেন। এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেগুলোতে মাদকের বিস্তার ঘটছিল। বিভিন্ন বাসাবাড়িতেও এর প্রভাব পড়ছিল।

তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকায় মাদকের যেসব স্পট রয়েছে, পর্যায়ক্রমে সেগুলো পুরোপুরি ধ্বংস করা হবে। এ জন্য জনগণ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, রাস্তা না থাকায় আগে ওই এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা কঠিন ছিল। বাহিনীর সদস্যরা সব সময় আন্তরিক ছিলেন। এখন সড়ক নির্মাণের মাধ্যমে সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইশরাক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই শুধু একটি উচ্ছেদ অভিযানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তাঁর ভাষায়, “আমার এই ঘোষণাটি ছিল মাদকের বিরুদ্ধে এই লড়াই অব্যাহত থাকবে।

রেল প্রতিমন্ত্রী ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও সড়ক নির্মাণের কাজে সহযোগিতা করছেন বলে জানান ইশরাক হোসেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, পুলিশের ওয়ারী জোনের উপকমিশনার, গেন্ডারিয়া ও শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সখিপুরে মাদক মামলায় গ্রেপ্তার ৪

    ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক

    মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার।

    আশুলিয়া শিল্পাঞ্চল উত্তপ্ত, শ্রমিকদের নুন্যতম মুজুরী ৩০ হাজারের দাবীতে বিক্ষোভ

    ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি ঘোষণা : প্রশাসক মিল্টনকে আহ্বায়ক , ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর সদস্য সচিব

    নীতিগত বিচ্যুতির অভিযোগ তুলে কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

    পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন

    মাদক ও কিশোরগ্যাং নির্মূলে উত্তরায় আলোচনা সভা:মাদক ব্যবসা বন্ধ না করলে এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা আব্দুস সালাম সরকার

    সখিপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    কুড়িগ্রামে দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত

    উত্তরখান থানা এলাকা থেকে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ ‘কিলার শিবুলু’ (৪০) নামের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসএআরবি-১

    ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    মির্জাপুরে নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার: মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

    পল্লবীতে ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমি উদ্বোধন, মাঠ ও খেলাধুলার পরিবেশ গড়ার ঘোষণা আমিনুল হকের

    লালমনিরহাটে বন্যা আশ্রয়কেন্দ্র কাম বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

    নড়াইলে পুলিশের অভিযানে ইজিবাইক চোরচক্রের সক্রিয় তিন সদস্য গ্রেপ্তার

    লালমনিরহাটে নোঙ্গর ট্রাস্টের উদ্যোগে তিস্তা নদী শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জাপানে চারদিনের সফল সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি- জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

    তুরাগে স্বামীর হাতে স্ত্রী খুন: ঘাতক স্বামী আটক রক্তমাখা ছুরি উদ্ধার

    সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের

    লালমনিরহাটে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তাবিষয়ক আলোচনা সভা

    জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা

    ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব

    যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ 

    খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহম্মেদের নেতৃত্বে ব্যাপক শোডাউন

    আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


    • সোমবার, ২ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৮
      সূর্যোদয়ভোর ৭:০৫
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৫
      মাগরিবসন্ধ্যা ৬:১৯
      এশা রাত ৭:৩৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।