আজ বুধবার | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৫৬

শিরোনাম :

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন:প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র দায়িত্ব :সেনানিবাসের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হবে :সংবাদ সম্মেলনে ধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ‘স্বাধীনতার পর সংসদীয় ইতিহাসে এক অধিবেশনে এত বিপুল পরিমাণ বিল পাস বা অধ্যাদেশকে আইনে রূপান্তর করার নজির নেই:চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ

প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬ ২:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া। ১৩ এপ্রিল : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফিরতে যাচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। আজ দুপুরে স্টেডিয়ামটির অবকাঠামো ও সার্বিক সুযোগ-সুবিধা পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই ঘোষণা প্রদান করেন। তিনি জানান, এক সময়ের অত্যন্ত কার্যকর এই আন্তর্জাতিক ভেন্যুটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও বর্তমান সরকার এটিকে আইসিসি-র (ICC) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী আমিনুল হক সাংবাদিকদের জানান, শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত শুরু করা হবে। বিশেষ করে আগামী জুলাই মাসে ‘প্রমিলা বিপিএল’ আয়োজনের একটি পরিকল্পনা রয়েছে এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই মাঠটিকে প্রস্তুত করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, স্টেডিয়ামের ফ্লাডলাইট, ড্রেসিংরুম, গ্যালারি এবং ড্রেনেজ সিস্টেমের যে জরাজীর্ণ অবস্থা তৈরি হয়েছে, সেগুলো সংস্কারের জন্য ইতিমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের প্রকৌশলী এবং কর্মকর্তারা কাজ শুরু করেছেন।

বগুড়ার ক্রীড়া অবকাঠামো নিয়ে প্রতিমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, দেশে যে কয়টি অঞ্চলে আন্তর্জাতিক মানের ইনডোর সুযোগ-সুবিধা সম্বলিত ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, তার মধ্যে রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজটি বগুড়ায় নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আগামী জুন মাসের অর্থবছর থেকে এই প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারা দেশে মাঠ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার পরিবেশ তৈরিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত বিশেষ কমিটির কার্যক্রমের কথাও তিনি উল্লেখ করেন।

স্টেডিয়ামের সরঞ্জাম চুরির অভিযোগ এবং দীর্ঘদিনের অবহেলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে কী হয়েছে সেটি সবাই জানেন, তবে বর্তমান সরকার প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর। বিসিবি-র সিইও এবং অ্যাডহক কমিটির সদস্যদের সাথে নিয়েই সমস্যার উৎসগুলো চিহ্নিত করা হয়েছে। রাতারাতি সবকিছু পরিবর্তন সম্ভব না হলেও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শহীদ চান্দু স্টেডিয়ামকে আবারও আন্তর্জাতিক ভেন্যু হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আমিনুল হক।

এ সময় বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী, অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবুসহ স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please follow and like us:
error5
fb-share-icon
Tweet 120

খেলাধুলা প্রধান খবর রাজশাহী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    লালমনিরহাটে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

    আবারো শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা, খুশি শিক্ষার্থী ও অভিভাবকগণ।

    লালমনিরহাটে শিক্ষা সহায়তা পেলে ৬ শিক্ষার্থী

    কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    ওগাঁর পত্নীতলায় হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    আলোকিত লালমনিরহাট গঠনের অঙ্গীকার নিয়ে লালমনিরহাটে বাংলা নববর্ষ উদযাপন

    সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

    আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন:প্রধানমন্ত্রী তারেক রহমান

    আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ

    সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

    দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র দায়িত্ব :সেনানিবাসের প্রধানমন্ত্রী তারেক রহমান

    মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হবে :সংবাদ সম্মেলনে ধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

    ‘স্বাধীনতার পর সংসদীয় ইতিহাসে এক অধিবেশনে এত বিপুল পরিমাণ বিল পাস বা অধ্যাদেশকে আইনে রূপান্তর করার নজির নেই:চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি

    এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব —পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

    সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

    নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

    খুব স্পষ্ট করে বাশার বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা কোনো পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যাব না

    ২৮৭টি গুজবের শিকার তারেক রহমান, দল হিসেবে বিএনপি ৭৯০

    সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ

    লালমনিরহাটে জলবায়ু পরিবর্তনে সচেতনতামূলক ফ্লাশমব অনুষ্ঠিত

    রাণীশংকৈলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল পুনঃ খনন কর্মসূচীর শুভ উদ্বোধন

    চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

    মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

    ভাগ্যের সন্ধানে প্রবাসে গিয়ে ফিরছে লাশ-দক্ষিণ আফ্রিকায় রাণীশংকৈলের তরুণকে গুলি করে হত্যা

    মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহ্‌দী আমিন দ্বিপাক্ষিক বৈঠক করেছেন

    জীবননাশের শঙ্কা:প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রাজধানীর বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসেন শান্ত

    পার্বত্য উৎসবে আর ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব পরিচয়ে উৎসব পালনের ঘোষণা পার্বত্য মন্ত্রীর


    • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২০
      সূর্যোদয়ভোর ৬:৩৮
      যোহরদুপুর ১২:৫৯
      আছরবিকাল ৪:২৬
      মাগরিবসন্ধ্যা ৭:২০
      এশা রাত ৮:৩৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।