আজ বৃহস্পতিবার | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১:৫৮

শিরোনাম :

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় অন্তত চার বাংলাদেশি আহত হয়েছেন। সাইপ্রাস যাওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক’র অভিনন্দন ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যশোর এর কৃতিসন্তান বাংলাদেশি সাংবাদিক কাজী মেহেদী হাসানের যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি লাভ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন : জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চাঁদপুর এর সন্তান সিআইডি”র ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান অগ্রণীতে আওয়ামীপন্থী নির্বাহীদের দৌরাত্ম: নাভিশ্বাস সাধারণ কর্মকর্তাদের

‘আমরা আজ সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি,এক কাতারে রয়েছি, এটিই আমাদের আবহমানকালের ঐতিহ্যবাহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ

ঢাকা  : প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার করেছেন।

তিনি বলেছেন, ‘আমরা আজ সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি। এক কাতারে রয়েছি। এটিই আমাদের আবহমানকালের ঐতিহ্যবাহী বাংলাদেশ। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টি করতে না পারে। মুসলমান হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিষ্টান, বিশ্বাসী-অবিশ্বাসী কিংবা সংশয়বাদী আমরা সবাই মিলেই ভালো থাকবো।’

আজ শনিবার সকাল সোয়া ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী দেওয়ার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বগুড়ার বায়তুল রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম হোসাইন আহমেদ আবদুল্লাহর হাতে সম্মানীর চেক হস্তান্তরের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে আইবাস সিস্টেমে ‘সেন্ট বাটন’ প্রেস করে সম্মানীর টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আজ থেকে চালু হলো খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি। যাদের প্রয়োজন সারাদেশে তাদের প্রত্যেককে পর্যায়ক্রমিকভাবে এই সহায়তা দেয়া হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণী-পেশার মানুষ তথা প্রতিটি নাগরিকের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবে।’

নাগরিক কিছু দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘নাগরিকদেরও কিন্তু রাষ্ট্র এবং সমাজের প্রতি কিছু দায় দায়িত্ব রয়েছে। নাগরিক হিসেবে আমরা যদি যে যার অবস্থান থেকে রাষ্ট্র এবং সমাজের প্রতি যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করি, আমি আশা করি, আগামী ১০ বছরে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ দেখতে পাবো ইনশাআল্লাহ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন ধর্মের সম্মানিত নেতৃবৃন্দ খতিব, ইমাম, মুয়াজ্জিনদের সম্মানিত ভাতা দেয়ার যে কর্মসূচি সরকার চালু করেছে, এই কর্মসূচির অধীনে প্রথম পর্যায়ে পাইলটিং স্কিমের আওতায় মোট ৪ হাজার ৯০৮ টি মসজিদ, ৯৯০টি মন্দির এবং ১৪৪ টি বৌদ্ধ বিহারের মোট ১৬ হাজার ৯৯২ জন মাসিক সম্মানী পাচ্ছেন। পর্যায়ক্রমে সবাইকে এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য সরকারের এইসব অর্থনৈতিক কর্মসূচি উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে নাগরিকদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।’

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আপনারা কেউ মসজিদে কিংবা যার যার ধর্মীয় উপাসনালয়ে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদেরকে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চাইলে আপনাদের সেই উদ্যোগ বাস্তবায়নেও সরকার সহযোগিতা করতে প্রস্তুত। প্রতিটি জেলার আইনশৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে একজন ইমাম, খতিব বা ধর্মীয় প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে। ‘
নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে এমন একটি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে চাই, যাতে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। আমি বার বার একটি কথা বলি, নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না।’

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের সময় দেশে প্রথমবারের মতো’ইমাম প্রশিক্ষণ একাডেমী’ চালু করা হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় সাড়ে তিন লক্ষ মসজিদ রয়েছে। আমরা সারাদেশের এই মসজিদগুলোকে ধর্মীয় সামাজিক এবং নৈতিক শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের সময় দেশে প্রথমবারের মতো’ইমাম প্রশিক্ষণ একাডেমী’ চালু করা হয়েছিল।

তিনি বলেন, ‘১৯৯৩ সালে বেগম খালেদা জিয়ার সরকারের সময় দেশে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা’ কার্যক্রম চালু হয়েছিল। বর্তমান সরকারও ইমাম-মুয়াজ্জিনদের একটি নির্দিষ্ট হারে সম্মানী ভাতা প্রদানের পাশাপাশি আপনাদের যোগ্যতাকে আরো কিভাবে রাষ্ট্রীয় উন্নয়নে কাজে লাগানো যায় সেই পরিকল্পনা গ্রহণ করছে।’

ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র মানুষের জীবনে হয়তো আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে কিন্তু ধৈর্য, সততা, কৃতজ্ঞতাবোধ, শ্রদ্ধা, আনুগত্য, সংহতি, সহনশীলতা, উদারতা, বন্ধুত্ব, বিনয়, দায় কিংবা দয়া, এই সকল বৈশিষ্টগুলো অর্জন ছাড়া একজন ব্যক্তি মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে উঠতে পারে না। এ ধরনের মানবিক বৈশিষ্টগুলো অর্জনের জন্য ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়া জরুরি।’

‘যার আমানতদারি নেই, যার কাছে নিরাপত্তা নেই, সে প্রকৃত ইমানদার নয়। যার ওয়াদা ঠিক নেই, তার কোনো ধর্মই নেই’ পবিত্র হাদিসের এই উক্তি টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র ও সমাজ এবং পরিবেশ ও প্রতিবেশ থেকে অর্জিত আচরণ থেকেই মানুষ তার শুদ্ধ জীবন এবং সুস্থ চিন্তার মানসিক নির্দেশনা পায়।’

তিনি বলেন, ‘প্রতিহিংসা এবং সহিংসতা’ মুক্ত একটি নিরাপদ সমাজ বিনির্মাণের ক্ষেত্রে ধর্মের এই উদারনৈতিক শিক্ষণীয় বক্তব্যগুলো অতুলনীয়। আমার বিশ্বাস, একটি নৈতিকতা সমৃদ্ধ মানব সমাজের গঠনের জন্য প্রতিটি ধর্মেই এ ধরণের ইতিবাচক বার্তা রয়েছে। সুতরাং, একটি ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ মানসিকতা তৈরীর ক্ষেত্রে আপনাদের মতো ধর্মীয় জ্ঞান সম্পন্ন মানুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখেরাতের কল্যাণের জন্য প্রার্থনার কথা পবিত্র কোরআনে কারীমে রয়েছে। ইহকালীন পরকালীন কল্যাণ বিষয়ক নির্দেশনা নিঃসন্দেহে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিধিবিধান অনুযায়ীও নির্দেশিত রয়েছে। সুতরাং, ধর্মীয় বিধিবিধানের আলোকেই আপনারা আপনাদের শিক্ষা-দীক্ষা, যোগ্যতা ও অভিজ্ঞতাকে কিভাবে আরো বেশি করে দেশ এবং জনগণের কল্যাণে কাজে লাগাতে পারেন সেই চিন্তা এবং চেষ্টা অব্যাহত রাখাও জরুরি।, ১৪ মার্চ, ২০২৬ ( বাসস)

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় অন্তত চার বাংলাদেশি আহত হয়েছেন।

    সাইপ্রাস যাওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম

    নড়াইলে অ্যাম্বুলেন্স বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ আহত ৫

    ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ পরিদর্শন করলেন কুয়েতের প্রধানমন্ত্রী

    বুধবার সকালে কুয়েতের ওপর ইরানের সর্বশেষ হামলায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত :পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি

    টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক’র অভিনন্দন

    ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

    যশোর এর কৃতিসন্তান বাংলাদেশি সাংবাদিক কাজী মেহেদী হাসানের যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি লাভ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন : জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

    জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান

    চাঁদপুর এর সন্তান সিআইডি”র ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান

    সাভারে মাদক ব্যবসায়ীর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে মাদক নিয়ন্ত্রনের পরিদর্শক ক্লোজ

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এর গভীর দুঃখ ও শোক প্রকাশ:নারী ফুটবল দলের শিউলি আজিমের মা বাসনা আজিম-এর মৃত্যু

    মালয়েশিয়ার পথে প্যারা থ্রো বল দল, পদক জয়ের প্রত্যাশায় প্রতিমন্ত্রী আমিনুল হক

    অগ্রণীতে আওয়ামীপন্থী নির্বাহীদের দৌরাত্ম: নাভিশ্বাস সাধারণ কর্মকর্তাদের

    সাভারের বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিনের পরলোক গমন

    লালমনিরহাটের পাচার হয়ে যাওয়া যুবকদের দেশে ফেরানো ও দোষীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি

    নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার পেট্রোল ১৪০ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ: ১ জুন সোমবার থেকে কার্যকর

    ‘দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে সরকার বদ্ধপরিকর: জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

    গাজীপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার

    চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    কুয়েতের বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান : বেশ কয়েকজন মার্কিন নাগরিক আহত

    যখন কেউ ছিলনা তখন জিয়াউর রহমান নিজের এবং পরিবারের জীবন বিপন্ন করে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধে নেমে পড়েছিলেন ‎…………আহমেদ আযম খান

    নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা ও অ্যালামনাই গঠন অনুষ্ঠান

    নওগাঁর পত্নীতলায় খলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

    বাংলাদেশে কোনো দুষ্কৃতি সংগঠন বা কোনো দুষ্কৃতি নেতৃবৃন্দের রাজনীতি করার অধিকার থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

    “জিয়াউর রহমানের দূরদর্শী দর্শন”

    রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান:বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে দুই সিটির দুই কর্মকর্তা বহিস্কার


    • বুধবার, ৩ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৫
      সূর্যোদয়ভোর ৬:১১
      যোহরদুপুর ১২:৫৭
      আছরবিকাল ৪:১৬
      মাগরিবসন্ধ্যা ৭:৪২
      এশা রাত ৯:০৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।