আজ শুক্রবার | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |৪ঠা মহর্রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩২

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার শ্রীপুর গনকবাড়ী এলাকার তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে তৎকালীণ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সহযোগী মুকুলের নেতৃত্বে নানা চক্রান্ত করে আসছিলো একটি মহল। আবারও প্রতিষ্ঠানটিকে ধ্বংস ও প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে অস্ত্র রেখে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। মাদরাসা কর্তৃপক্ষের দাবি, দুষ্কৃতকারী চক্র গোপনে মাদরাসা প্রাঙ্গণে প্রবেশ করে পরিত্যক্ত নির্মাণাধীণ টয়লেটে অস্ত্র রেখে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তবে র্যাব-৪ এর অভিযানে সেই অস্ত্র উদ্ধার হওয়ায় রহস্যজনক এ ঘটনার বিষয়টি সামনে এসেছে।
বৃহস্পতিবার সকালে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। এর আগে বুধবার (১৭ জুন) দুপুরে আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদরাসা প্রাঙ্গণে অভিযান চালিয়ে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেন র্যাব।
মাদরাসা কর্তৃপক্ষের দাবি, তাদের প্রতিষ্ঠানকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরে বিতর্কিত করতে একটি চক্র দীর্ঘদিন ধরে অপতৎপরতা চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পরিত্যক্ত ও ব্যবহারবিহীন মহিলা টয়লেটে গোপনে অস্ত্র রেখে মাদরাসা কর্তৃপক্ষকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তারা আরও অভিযোগ করেন, তৎকালীণ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মুকুল ও ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকিকের মদদে এ ষড়যন্ত্র সংঘটিত হয়েছে।
মাদরাসার সহকারী পরিচালক ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সৈয়দ আলী আশরাফের ভাতিজা সৈয়দ আলী সানজিদ দাবি করেন, তাহফিজুল কুরআনিল কারিম স্নাতক ফাজিল মাদরাসাকে পরিকল্পিতভাবে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। এরই ধারাবাহিকতায় দুষ্কৃতকারীরা গোপনে মাদরাসা প্রাঙ্গণে প্রবেশ করে পরিত্যক্ত মহিলা টয়লেটে অস্ত্র রেখে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী ও তাদের মদদদাতাদের শনাক্ত করা সম্ভব হবে। প্রশাসনের কাছে আমাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক। তিনি আরও বলেন, যে স্থান থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি একটি পরিত্যক্ত ও ব্যবহারবিহীন টয়লেট। মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। বরং শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে সেখানে অস্ত্র রাখা হয়েছে বলে আমরা মনে করছি। এর সাথে কে বা কারা জড়িত, তাদেরকে অতি দ্রæত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবীও জানান তিনি।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল মাদরাসা প্রাঙ্গণে অভিযান পরিচালনা করে। সেখানে অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীণ ও পরিত্যক্ত ওয়াশরুমে তল্লাশি চালিয়ে কয়েকটি ইটের নিচে রাখা একটি ছেঁড়া শপিং ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগের ভেতর থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রের উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে তা উদঘাটনে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
শুক্রবার, ১৯ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৪ |
| সূর্যোদয় | ভোর ৬:১২ |
| যোহর | দুপুর ১:০০ |
| আছর | বিকাল ৪:১৮ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৮ |
| এশা | রাত ৯:১৫ |