আজ শনিবার | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:০২

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুরিযা (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় ক্যাবল ব্যাবসায়ী যুবদল নেতার দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বক্তব্য আনতে গেলে ভয়ে কেউ এবিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এরআগে মঙ্গলবার রাতে আশুলিয়ার জামগড়া ৬ তলার ইস্টার্ন হাউজিং মাঠে পৃথক স্থানে এই গোলাগুলির ঘটনা ঘটে। এদিকে পুলিশ বলছেন ডিস ব্যাবসাকে কেন্দ্র করে দু’গ্রæপের মধ্যে গুলিবর্ষণ হয়।
গুলিবিদ্ধরা নোয়াখালি জেলার সোনাগাজী এলাকার আব্দুর রউফের ছেলে ঈসমাইল ও সিপন। সিপন যুবদল নেতা সবুজ সরকারের হাউজিং ক্যাবলস নেটওয়ার্ক এর কর্মচারী এবং তার ভাই ঈসমাইল তাকে এ কাজে সহযোগীতা করতো বলে জানা যায়।
আরও জানা যায়, ৩টি মোটরসাইকেল যোগে মাস্ক পরিহিত অবস্থায় ৬ তলা এলাকার ভার্চুয়াল নামের এক পোশাক কারখানার ২ নম্বর গেটে অবস্থান করে দুর্বৃত্তরা। সেখানে ইসমাইল নামের একজন কে পায়ে এবং পিঠে গুলি করে। পরে একই এলাকার হাউজিং ক্যাবল ব্যবসায়ী ও যুবদল নেতা সবুজ সরকারের কর্মচারী শিপনকে পায়ে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুলিবিদ্ধরা আপন ভাই। এঘটনায় গুলিবিদ্ধ দুই ভাই কে স্থানীয়রা উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠান।
এদিকে যুবদল নেতা সবুজ সরকার বলেন, আমার ক্যাবল ব্যবসা নিয়ে কারো সাথে কোন দ্ব›দ্ব নেই। তবে আমার কর্মচারী সিপন বা তার ভাইর সাথে হয়তোবা কারো সাথে কোন দ্ব›দ্ব থাকতে পারে। তবে প্রশাসন সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে আমি আশাবাদী।
এবিষয়ে আশুলিয়া থানার ভার-প্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে, ডিস ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রæপে গুলিবর্ষণ হয়েছে। এতে দু’জন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনা মূলত যাদের ডিস ব্যাবসা আছে তবে তদন্ত সাপেক্ষে দু’গ্রæপের নাম বলা যাবে না। ভুক্তভোগীরা অভিযোগ করলে মামলা রুজু করা হবে।
শনিবার, ১৩ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৩ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ |
| এশা | রাত ৯:১৪ |