
নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুন নবী খালেদ মিরপুর আহমদ নগর মসজিদ ই বায়তুন নূর (কুয়েতি) মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময় করেন ।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ) জুমার নামাজ আদায় করেন ওই মসজিদে ।
এসময় কাউন্সিলর প্রার্থী সাইফুন নবী খালেদ উপস্থিত মুসল্লিদের সাথে আগামী কাউন্সিলর নির্বাচন নিয়ে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চান। তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের পাশে থাকার আশ্বস্ত প্রদান করছি ।আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই।
তিনি আরো বলেন, আপনাদের পাশে থেকে কাজ করে যাবো সব সময়ের জন্য আপনাদের পাশে থাকবো, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আগামী দিনে আমরা সকলে মিলে ১২ নম্বর ওয়ার্ড কে মডেল ওয়ার্ড হিসেবে তৈরি করতে পারি এ নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ।
তিনি বলেন, আগামীতে যদি কোন সরকারি অনুদান আমি ব্যবস্থা করতে পারি তাহলে আপনাদের মসজিদে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।
এসময় মুসল্লিদের হাতে তিনি নগদ ১০ হাজার টাকা মসজিদের উন্নয়নের স্বার্থে প্রদান করেন ।
উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাদল চৌধুরী, দারুস সালাম থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্তজা আলী মিলন, বিএনপি নেতা একে এম সরোয়ার আলম রনি, মৎস্যজীবী দলের মোহাম্মদ হাসান, রবিউল ইসলাম রবিসহ মসজিদে উপস্থিত মুসুল্লিবৃন্দ।
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৪ |
| সূর্যোদয় | ভোর ৬:৪১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৪ |
| এশা | রাত ৮:৩০ |