আজ শনিবার | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১লা জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৩৯

আজ সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়জিত জাতীয় সংসদীয় আসন ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় (কড়াইল, সাততলা ও টিএনটি বস্তিতে) বসবাসকারি সুবিধাবঞ্চিত কর্মজীবী মহিলাদর সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন– জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন– জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডিরেক্টর প্লানিং ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী এবং ঢাকা-১৭ আসনে নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
মতবিনিময় সভায় সকলেই মুক্ত ও প্রানবন্ত লভাবে তাদের সমস্যা নিয়ে ডা. জুবাইদা রহমানের সাথে আলোচনা করেন। তিনি সবার সমস্যাগুলো অত্যন্ত গুরত্ব সহকারে শোনেন এবং বিএনপি’র নির্বাচনী পরিকল্পনা অনুযায়ী বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
এর আগে কড়াইল বস্তিতে মাসব্যাপী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে– ড্যাব পরিচালিত মাসব্যাপী ‘ফ্রি মেডিকল হেলথ ক্যাম্প’ এবং বিশেষায়িত সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন।
প্রসঙ্গত, উক্ত কার্ডিয়াক ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ইসিজি, ব্লাডসুগার বিনামূল্যে পরীক্ষা করা হয়।
এছাড়া উক্ত ক্যাম্পে উপস্থিত বাচ্চাদের মাঝে ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে ‘বই বিতরন’ করা হয়।
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:১৭ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৫ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২১ |
| এশা | রাত ৮:৩৯ |